সর্বশেষ

জাতীয়জামিন করিয়ে দেওয়ার নামে এক কোটি টাকা দাবি: তদন্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
বৃহস্পতিবার বসছে ত্রয়োদশ সংসদ, স্পিকার-ডেপুটি স্পিকার নিয়ে সিদ্ধান্ত আজ
ঢাকা থেকে আরও ২৮ ফ্লাইট বাতিল, ১২ দিনে মোট ৩৯১
সারাদেশসিয়াম মোল্লা হত্যার বিচার দাবিতে মুকসুদপুরে মানববন্ধন ও বিক্ষোভ
চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ যুবক গ্রেপ্তার
মাদারীপুরে আধিপত্যের দ্বন্দ্বে হত্যা, প্রতিপক্ষের ৪০ ঘর ভাঙচুর-অগ্নিসংযোগ
শিবগঞ্জে স্ত্রীকে হত্যা করে সেফটিক ট্যাংকে ফেলার অভিযোগে স্বামী আটক
মুকসুদপুরে জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা
খুলনায় উপকূলের নারীদের জলবায়ু সহনশীল জীবিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
নারায়ণগঞ্জ বন্দরে র‍্যাবের সাঁড়াশি অভিযান: অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী দিপু গ্রেপ্তার
ভালুকায় বেতন-বোনাসের দাবিতে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট
কিশোরগঞ্জে বিস্ফোরক মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
জামালপুরে গণধর্ষণ মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড
ময়মনসিংহে তিস্তা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল, দুই ঘণ্টা বিলম্বে যাত্রা
বরিশালে ভাঙনের ঝুঁকিতে মেহেন্দিগঞ্জর কয়েকশ' একর কৃষিজমি ও ঘরবাড়ি
কলাপাড়ায় হত্যা মামলার সাক্ষীদের হুমকির অভিযোগ, দ্রুত গ্রেপ্তার চায় পরিবার
বোনাসের দাবিতে বরিশাল সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের কর্মবিরতি
শিশু রোগীকে ভুল ওষুধ দেয়ায় সিটি ফার্মেসিকে ৮০ হাজার টাকা জরিমানা
সাতক্ষীরার কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চুরি, ১৮ লাখ টাকার সম্পদ লুট
গাজীপুরে ৩ হাজার পিস ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি আটক
কোনাবাড়ীতে মোবাইলের দোকানে অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষয়ক্ষতি
ধামরাইয়ে গ্যাস বিস্ফোরণ: দম্পতি দগ্ধ, স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক
সিলেটের কানাইঘাটে ৯ দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি
শিবগঞ্জে বিজিবির পৃথক অভিযানে বিপুল নেশাজাতীয় সিরাপ ও ট্যাবলেট জব্দ, আটক ১
আন্তর্জাতিকহরমুজ প্রণালিতে মাইন বসাচ্ছে ইরান, ‘নজিরবিহীন’ পরিণতির হুঁশিয়ারি দিলেন ট্রাম্প
মধ্যপ্রাচ্যের শান্তি নষ্ট করছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র: উত্তর কোরিয়া
খেলাবিশ্বকাপের পথচলায় পাকিস্তানকে সামনে পাচ্ছে বাংলাদেশ
নিউক্যাসলের মাঠে শেষ মুহূর্তে বার্সার রক্ষা, আতালান্তাকে ৬–১ গোলে উড়িয়ে দিল বায়ার্ন
সারাদেশ

নারীবিরোধীতায় জামায়াতকে প্রত্যাখ্যান করবে দেশবাসী: সোহেল হোসাইন

আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম
আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম

রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬ ৮:৩০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নারীদের বিষয়ে জামায়াতে ইসলামীর আমিরের বক্তব্যকে দুঃখজনক ও নিন্দনীয় আখ্যা দিয়ে বিএনপির কেন্দ্রীয় নেতা আলহাজ্ব সোহেল হোসাইন কায়কোবাদ বলেছেন, এই বক্তব্যে সারা দেশের নারী সমাজ ক্ষুব্ধ হয়ে উঠেছে।

তিনি বলেন, 'দেশের জনসংখ্যার অর্ধেক নারী। জামায়াত ক্ষমতায় এলে নারীদের ঘরে বন্দি করে রাখার চেষ্টা করবে। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের নারী সমাজ, মা-বোনেরা জামায়াতকে প্রত্যাখ্যান করবে।'

শনিবার কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা, হলোখানা ও কুড়িগ্রাম পৌরসভা এলাকায় আয়োজিত পৃথক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে কুড়িগ্রাম-২ আসনের ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের নারীদের সর্বোচ্চ সম্মান দিয়েছেন। তারা নির্যাতিত ও অবহেলিত নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছেন এবং নারী-পুরুষ নির্বিশেষে সবাইকে সমান মর্যাদা দিয়েছেন। শিক্ষা ও চাকরির ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে বিএনপি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

সোহেল হোসাইন কায়কোবাদ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বর্তমানে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির মাধ্যমে নারীদের আরও সম্মানিত ও সুরক্ষিত করার পরিকল্পনা গ্রহণ করেছেন। তিনি দাবি করেন, দেশের মানুষ এখন ঐক্যবদ্ধভাবে সংস্কার ও একটি অবাধ, সুষ্ঠু নির্বাচনের পক্ষে অবস্থান নিয়েছে।

ধানের শীষের বিজয় হলে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ৩১ দফা কর্মসূচির আলোকে একটি নতুন বাংলাদেশ গঠনে কাজ করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

১৫৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন