সর্বশেষ

সারাদেশ

গোমস্তাপুরে র‍্যাবের অভিযানে বিপুল অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬ ৩:৫৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় নাশকতার বড় ধরনের পরিকল্পনা ভেস্তে দিয়েছে র‍্যাব-৫।

পৃথক দুই দফা অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক সামগ্রী উদ্ধার করা হয়েছে।

র‍্যাব জানায়, সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং সম্ভাব্য নাশকতা ঠেকাতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ৭ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টার দিকে র‍্যাব-৫, রাজশাহী সিপিসি-১ এর একটি দল গোমস্তাপুর উপজেলার ধাননী রক্ষনপুর এলাকায় অভিযান চালায়।

অভিযানকালে একটি বাড়ি থেকে পরিত্যক্ত অবস্থায় ১৩টি ওয়ান শুটার গান, ৫৫ রাউন্ড কার্তুজ, ৩টি ম্যাগাজিন এবং ৩টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে এসব অস্ত্র আইনগত প্রক্রিয়ার জন্য গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়।

এরপর প্রাপ্ত তথ্যের ভিত্তিতে একই এলাকায় দ্বিতীয় দফা অভিযান চালিয়ে একটি টিনশেড ঘর থেকে বিস্ফোরক তৈরির উপকরণ ও প্রস্তুত ককটেল উদ্ধার করা হয়। উদ্ধার সামগ্রীর মধ্যে রয়েছে ৫০০ গ্রাম গান পাউডার, ৩৫০ গ্রাম সালফার, ১৫টি ককটেল, টিনের কৌটা, কাচের বোতলের ভাঙা অংশ, স্কচটেপ ও অতিরিক্ত কার্তুজ।

র‍্যাবের ধারণা, এসব অস্ত্র ও বিস্ফোরক ব্যবহার করে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করা হয়েছিল। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

র‍্যাব জানিয়েছে, দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে তাদের অভিযান ভবিষ্যতেও চলবে।

২৩১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন