বান্দরবানে তৃতীয়বারের মতো মহাশ্মশান কালী পূজার আয়োজন
শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬ ২:১১ অপরাহ্ন
শেয়ার করুন:
বান্দরবানে নকশি কাঁথা যুব সংঘের উদ্যোগে তৃতীয়বারের মতো মহাশ্মশান কালী পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আগামী ১৬ ফেব্রুয়ারি, মঙ্গলবার বান্দরবান কেন্দ্রীয় শ্মশানে এই পূজার আয়োজন করা হবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় বিশ্বাস, অনুভূতি ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা রেখে শান্তিপূর্ণ পরিবেশে পূজা সম্পন্ন করার লক্ষ্যে সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। পূজাকে কেন্দ্র করে বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান এবং ভক্তদের উপস্থিতিতে কেন্দ্রীয় শ্মশান প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।
নকশি কাঁথা যুব সংঘের নেতৃবৃন্দ জানান, সুষ্ঠু ও শৃঙ্খলাপূর্ণভাবে পূজা আয়োজন নিশ্চিত করতে প্রশাসন ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এদিকে, মহাশ্মশান কালী পূজাকে ঘিরে বান্দরবানের সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। আয়োজকেরা বান্দরবান ছাড়াও দেশের বিভিন্ন জেলা থেকে আগত ভক্তদের পূজায় অংশগ্রহণের জন্য আগাম আমন্ত্রণ জানিয়েছেন।
১৬৭ বার পড়া হয়েছে