নেত্রকোণায় জামায়াতের আল হেলাল তালুকদারের ইশতেহার ঘোষণা
শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:১৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নেত্রকোণা-৪ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী আল হেলাল তালুকদারের নির্বাচনি ইশতেহার মোহনগঞ্জে প্রকাশ করা হয়েছে।
শনিবার মোহনগঞ্জের শহীদ উসমান স্মৃতি শিশু পার্কে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় স্থানীয় মানুষদের সামনে প্রার্থী তার ইশতেহার উপস্থাপন করেন। ইশতেহারে ১৫ দফায় হাওরাঞ্চলের মদন ও মোহনগঞ্জ-খালিয়াজুড়ির যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য, জলবায়ু, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ, আইনশৃঙ্খলা ও সামাজিক নিরাপত্তা নিয়ে পরিকল্পনা তুলে ধরা হয়েছে।
মোহনগঞ্জ উপজেলা জামায়াতের সভাপতি কাজী মোফাজ্জল হোসেন সবুজের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বক্তব্য রাখেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিপি মোস্তাকুর রহমান জাহিদ ও প্রার্থী আল হেলাল তালুকদার।
মাওলানা এটিএম মাছুম বলেন, 'জামায়াত ক্ষমতায় এলে সরকার হবে সাহসী ও শক্তিশালী, যা আল্লাহ ব্যতীত কাউকেই বিবেচনা করবে না। দুর্নীতি, দারিদ্র্য, ক্ষুধা ও বেকারত্বমুক্ত দেশ গঠনই হবে এ সরকারের লক্ষ্য।'
২১০ বার পড়া হয়েছে