সর্বশেষ

সারাদেশ

চাঁদপুরে বাংলা ইশারা ভাষা দিবস-২০২৬ উদযাপন

নেয়ামত হোসেন, চাঁদপুর
নেয়ামত হোসেন, চাঁদপুর

শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:০০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চাঁদপুরে যথাযোগ্য মর্যাদায় বাংলা ইশারা ভাষা দিবস–২০২৬ উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর এবং প্রতিবন্ধী সেবা ও সহায়তা কেন্দ্রের যৌথ উদ্যোগে নানা কর্মসূচির আয়োজন করা হয়।

দিবসের কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর বধির ও শ্রবণ প্রতিবন্ধী স্কুল প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে চাঁদপুর শিশু পরিবার মিলনায়তনে গিয়ে শেষ হয়।

এরপর সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক এরশাদ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) নাদিরা নূর এবং জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. নজরুল ইসলাম।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের কোনো বোঝা নন। উপযুক্ত সুযোগ-সুবিধা ও সহায়ক পরিবেশ নিশ্চিত করা হলে তারাও সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখতে সক্ষম।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, প্রতিবন্ধী শিক্ষার্থী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

১৯৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন