সারাদেশ
নোয়াখালীতে ১১ দলীয় জোটভুক্ত জামায়াতে ইসলামীর নারী কর্মীদের বিভিন্ন উপজেলায় নির্বাচনী প্রচারণায় বাধা প্রদান ও হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে শুক্রবার রাত ৯টায় নোয়াখালী জেলা কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
নোয়াখালীতে জামায়াতের নারী কর্মীদের হয়রানির অভিযোগ
স্টাফ রিপোর্টার, নোয়াখালী
শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬ ৬:২৩ অপরাহ্ন
শেয়ার করুন:
নোয়াখালীতে ১১ দলীয় জোটভুক্ত জামায়াতে ইসলামীর নারী কর্মীদের বিভিন্ন উপজেলায় নির্বাচনী প্রচারণায় বাধা প্রদান ও হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে শুক্রবার রাত ৯টায় নোয়াখালী জেলা কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সাংবাদিক সম্মেলনে জামায়াতে ইসলামীর নেতারা অভিযোগ করেন, বিএনপির কিছু দলীয় নেতা-কর্মী পরিকল্পিতভাবে জামায়াতের নারী কর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়িয়ে তাদের হেনস্তা করছে। এতে নারী কর্মীদের স্বাভাবিক নির্বাচনী কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে দাবি করা হয়।
এ সময় নোয়াখালীর চারটি সংসদীয় আসনের দাড়িপাল্লা প্রতীকের জামায়াত প্রার্থীরা এসব অভিযোগ তুলে ধরেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
সাংবাদিক সম্মেলনে জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
১১৭ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন