সর্বশেষ

রাজনীতি

সন্ত্রাসমুক্ত ঢাকা-১৩ গড়ার অঙ্গীকারে মাঠে স্বতন্ত্র প্রার্থী সোহেল রানা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬ ৬:১৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ঢাকা-১৩ (মোহাম্মদপুর–আদাবর–শেরেবাংলা নগর) আসনে সন্ত্রাসমুক্ত ও নিরাপদ এলাকা গড়ার প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী মাঠে সক্রিয় স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ও সমাজসেবক সোহেল রানা। দিন-রাত গণসংযোগ চালিয়ে তিনি বাজার, ব্যবসা প্রতিষ্ঠান ও আবাসিক এলাকায় মানুষের দ্বারে দ্বারে গিয়ে নাগরিক নিরাপত্তা নিশ্চিত করার বার্তা দিচ্ছেন।

গণসংযোগে সোহেল রানা বলেন, মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর একসময় শান্ত ও ঐতিহ্যবাহী জনপদ হলেও বর্তমানে চাঁদাবাজি, ছিনতাই ও মাদকের কারণে মানুষের মধ্যে ভয় ও আতঙ্ক বিরাজ করছে। এই পরিস্থিতি থেকে এলাকাবাসীকে মুক্ত করাই তার রাজনীতির মূল লক্ষ্য। তিনি জানান, ব্যবসার রাজনীতির বদলে সেবার রাজনীতি প্রতিষ্ঠার মাধ্যমে একটি নিরাপদ ও বাসযোগ্য ঢাকা-১৩ উপহার দিতে চান।

সোহেল রানা বলেন, “জনপ্রতিনিধি মানে জনগণের সেবক—মালিক নয়। অপরাধ দমন আর তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই হবে আমার অগ্রাধিকার।”

নিজের সামাজিক কর্মকাণ্ডের অভিজ্ঞতা তুলে ধরে সোহেল রানা বলেন, গত এক দশক ধরে তিনি পথশিশু ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে আসছেন। সেই অভিজ্ঞতা থেকেই জাতীয় সংসদে গিয়ে মানুষের নিরাপত্তা ও ন্যায্য অধিকারের পক্ষে কথা বলতে চান।

এলাকার বর্তমান সংকটের চিত্র তুলে ধরে তিনি জানান, নাগরিক নিরাপত্তাহীনতার পাশাপাশি জলাবদ্ধতা, যানজট ও অপশাসনে ঢাকা-১৩ আসন বিপর্যস্ত। নির্বাচিত হলে তরুণদের কর্মসংস্থান সৃষ্টি, নারীদের নিরাপত্তা নিশ্চিতকরণ, মাদক নির্মূল এবং চাঁদাবাজ ও সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক ঐক্য গড়ে তোলাকে সর্বোচ্চ গুরুত্ব দেবেন।

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, “কলস প্রতীক মানবিক ও সন্ত্রাসমুক্ত রাজনীতির প্রতীক। মানুষ যদি নির্ভয়ে ভোট দিতে পারে, তাহলে ঢাকা-১৩ আসনে পরিবর্তনের সূচনা হবে।”

৫৭৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন