সর্বশেষ

সারাদেশ

কুমিল্লা-৪: বিএনপি সমর্থন দিচ্ছে গণঅধিকার পরিষদের জসিম উদ্দিনকে

ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা
ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা

বৃহস্পতিবার , ৫ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:০৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হওয়ার পর, হাইকোর্টে তার রিটও খারিজ হয়ে গেছে। ফলে এই আসনে ধানের শীষের কোনো প্রার্থী নেই।

এ পরিস্থিতিতে বিএনপি গণঅধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিনকে জোটের প্রার্থী হিসেবে সমর্থন দিয়েছে। কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সী বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে এই তথ্য জানান। তিনি বলেন, "আমরা কেন্দ্রের নির্দেশনায় গণঅধিকার পরিষদের জসিম উদ্দিনকে সমর্থন দিচ্ছি এবং তার পক্ষে কাজ করব। দেবিদ্বারবাসীর কাছে আমাদের অনুরোধ, তিনি যাতে জেতেন, তার জন্য পাশে দাঁড়ান।"

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির উচ্চতর সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ জানান, বিএনপি তাদের প্রার্থীকে সমর্থন দিয়েছে এবং নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছে জসিম উদ্দিনের পক্ষে সক্রিয়ভাবে কাজ করার জন্য।

এবারের নির্বাচনে দেবিদ্বার আসনে জামায়াত জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন জসিম উদ্দিন।

২২৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন