সর্বশেষ

সারাদেশ

ময়মনসিংহে অস্ত্রসহ ছাত্রদলের তিন সদস্য গ্রেফতার

আওলাদ রুবেল, ময়মনসিংহ
আওলাদ রুবেল, ময়মনসিংহ

বৃহস্পতিবার , ৫ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:৫১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহের গফরগাঁওয়ে যৌথবাহিনী সেনা ও পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্রসহ ছাত্রদলের তিন কর্মীকে গ্রেফতার করেছে।

অভিযানে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ১ রাউন্ড তাঁজা এ্যামোনিশন এবং ২০টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার উথুরী ও হাটুরিয়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- উথুরী গ্রামের মো. কামরুল ইসলাম (৩৫) ও তার ভাই মো. সাব্বির (২৩) এবং গ্রেফতারি পরোয়াভুক্ত উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুক্তার হোসেন (৩৬)।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আবদুল্লাহ্ আল মামুন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং তাদের আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।

২১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন