নতুন আঙ্গিকে যাত্রা শুরু করলো 'দৈনিক এদিন' পত্রিকা
বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:১৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নতুন চেহারায় পাঠকের কাছে ফের উপস্থিত হলো 'দৈনিক এদিন' পত্রিকা।
সোমবার রাজধানীর বসুন্ধরা কনভেনশন হলে নর্থ সাউথ গ্রুপের মালিকানাধীন পত্রিকাটির নবযাত্রা উপলক্ষে দিনব্যাপী আয়োজন করা হয়। অনুষ্ঠানে কেক কাটা, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও নর্থ সাউথ গ্রুপের চেয়ারম্যান সাইদুল ইসলাম সাজু অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়া ব্যবস্থাপনা পরিচালক ও প্রকাশক ইউসুফ আলী, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও যুগ্ম সম্পাদক মাহবুব হোসেন খান, নির্বাহী সম্পাদক খন্দকার মোজাম্মেল হকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সাইদুল ইসলাম সাজু বলেন, 'পাঠকের আস্থা অর্জন এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের আয়নার মতো কাজ করবে দৈনিক এদিন। আমরা আমাদের পাঠকদের সঠিক ও নির্ভরযোগ্য তথ্য পৌঁছে দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।'
২১৫ বার পড়া হয়েছে