সর্বশেষ

জাতীয়রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প, উৎপত্তিস্থল মিয়ানমার
মোংলা বন্দরে যুক্তরাষ্ট্র থেকে আসা ৫৭ হাজার ৫০০ টন গমের খালাস শুরু
সারাদেশজয়পুরহাটের কালাইয়ের সাবেক মেয়র বেলাল গ্রেফতার
রাজশাহীতে ইঞ্জিনিয়ারদের কোটা প্রস্তাবের বিরুদ্ধে ডিপ্লোমা প্রকৌশলীদের বিক্ষোভ
মাদারগঞ্জে সড়ক দুর্ঘটনায় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা নিহত
নির্বাচনী নিরাপত্তা জোরদারে মোংলায় যৌথ বাহিনীর পায়ে হাঁটা মহড়া
চাঁপাইনবাবগঞ্জে বিএনপিতে যোগ দিলেন ৩০ জামায়াত কর্মী
গোপালগঞ্জে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ: দুই প্রার্থীকে অর্থদণ্ড
লক্ষ্মীপুরে ভোটের সীলসহ ব্যবসায়ী আটক, জব্দ হয়েছে কম্পিউটার ও মোবাইল
নরসিংদীতে ভোট নিরাপত্তা নিশ্চিতে বিজিবির বিশেষ ডমিনেশন টহল
ভোটের দিন কেন্দ্র পাহাড়া দেয়ার আহ্বান অসিফ মাহমুদ সজিবের
দেশ ছেড়ে পালানোর বদলে আসুন, আইনের আশ্রয় নিন: স্বরাষ্ট্র উপদেষ্টা
জাতীয় পার্টি রাজনীতির নিয়ামক শক্তি হিসেবে অব্যাহত থাকবে: জিএম কাদের
জনগণ পুরানো পঁচা রাজনীতি আর চায় না: ময়মনসিংহে জামায়াত আমীর
রাজশাহীতে ১৬৯তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
বান্দরবান সীমান্তে নির্বাচনী প্রস্তুতি তীব্র, আরাকান আর্মির প্রভাব নেই: বিজিবি
একাত্তরকে অস্বীকার মানেই অস্তিত্ব হারানো: মির্জা ফখরুল
একদিন হয়তো শুনবো জামায়াত স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছে : সালাহউদ্দিন আহমদ
নারী ক্ষমতায়নে শহীদ জিয়া ও খালেদা জিয়ার ভূমিকা তুলে ধরলেন দুলু
কুড়িগ্রামে বুধবার অনুষ্ঠিত হবে ১১ দলীয় জোটের বিশাল জনসভা
লালমনিরহাটে বিএনপি'র বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জামায়াতের
গোপালগঞ্জে আলাদা অভিযান: ২৩ কেজি গাঁজাসহ ২ ভাই আটক
আন্তর্জাতিকহামাসকে নিরস্ত্র হতে দুই মাস সময় দেবে ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’
খেলাজরুরি বৈঠক নিয়ে ধোঁয়াশা, পিসিবির চিঠির অপেক্ষায় আইসিসি
সারাদেশ

নির্বাচনী নিরাপত্তা জোরদারে মোংলায় যৌথ বাহিনীর পায়ে হাঁটা মহড়া

মাসুদ রানা, মোংলা
মাসুদ রানা, মোংলা

মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬ ৪:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাট-৩ (রামপাল–মোংলা) আসনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে মোংলা উপজেলায় যৌথ বাহিনীর পায়ে হাঁটা মহড়া অনুষ্ঠিত হয়েছে।

নৌবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের সমন্বয়ে গঠিত এ যৌথ বাহিনী নির্বাচনী নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে এ মহড়া পরিচালনা করে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) মোংলা পৌরসভাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক ও সম্ভাব্য ভোটকেন্দ্র এলাকায় এ মহড়া ও টহল কার্যক্রম চালানো হয়। মহড়ার মাধ্যমে ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি তুলে ধরা হয়।

মোংলা পৌর শহর থেকে পায়ে হাঁটা মহড়ার সূচনা হয়। পরে যৌথ বাহিনীর গাড়িবহর উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রবেশ করে টহল দেয়। গুরুত্বপূর্ণ সড়ক ও সংবেদনশীল এলাকা প্রদক্ষিণ শেষে বাহিনীর সদস্যরা পুনরায় মোংলা পৌর শহরে ফিরে ব্যারাকে অবস্থান নেয়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত ও দৃঢ় উপস্থিতি সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করে।

স্থানীয় বাসিন্দারা জানান, যৌথ বাহিনীর এ মহড়ায় ভোটারদের মধ্যে স্বস্তি ও নিরাপত্তার অনুভূতি তৈরি হয়েছে। নির্বাচন চলাকালীন কোনো ধরনের সহিংসতা, বিশৃঙ্খলা বা অনিয়মের আশঙ্কা থাকলে তা কঠোরভাবে দমন করা হবে—এমন বার্তাও মহড়ার মাধ্যমে দেওয়া হয়েছে।

এ বিষয়ে মোংলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নওসীনা আরিফ বলেন, আসন্ন নির্বাচনকে ঘিরে প্রশাসনের সব ধরনের প্রস্তুতি চলমান রয়েছে। নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ নিয়মিত নজরদারি অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, কোনো দুষ্কৃতকারী যেন নির্বাচনকে কেন্দ্র করে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে জন্য প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

মহড়ায় নৌবাহিনী, বিজিবি ও পুলিশের বিপুলসংখ্যক সদস্য অংশগ্রহণ করেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের নিরাপত্তামূলক কার্যক্রম নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ ও নিরাপদ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

১০৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন