সারাদেশ
জয়পুরহাট জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ও কালাই পৌরসভার সাবেক মেয়র তৌফিকুল ইসলাম তালুকদার বেলালকে গ্রেফতার করেছে পুলিশ।
জয়পুরহাটের কালাইয়ের সাবেক মেয়র বেলাল গ্রেফতার
স্টাফ রিপোর্টার, জয়পুরহাট
মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬ ৪:০৭ অপরাহ্ন
শেয়ার করুন:
জয়পুরহাট জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ও কালাই পৌরসভার সাবেক মেয়র তৌফিকুল ইসলাম তালুকদার বেলালকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার গভীর রাতে পৌনে দেড়টার দিকে কালাই পৌর শহরের তালুকদারপাড়া এলাকায় নিজ বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার বাসিন্দা এবং প্রয়াত বিএনপি নেতা তাইফুল ইসলাম খোকার ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, তৌফিকুল ইসলাম বেলালের বিরুদ্ধে নাশকতা ও বিস্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে। চলতি বছরের ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার দুপুরে তাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
১০৫ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন