সর্বশেষ

সারাদেশ

গোপালগঞ্জে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ: দুই প্রার্থীকে অর্থদণ্ড

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬ ১:৪১ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে দুই প্রার্থীকে অর্থদণ্ড করা হয়েছে।

গোপালগঞ্জ-০১ আসনের বিএনপি প্রার্থী সেলিমুজ্জামান মোল্যা এবং গোপালগঞ্জ-০২ আসনের স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভুইয়া জরিমানা অনাদায় দণ্ডিত হয়েছেন।

মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) বিকেলে কাশিয়ানী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক আতাহার শাকিল এই জরিমানা প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক আতাহার শাকিল জানিয়েছেন, কাশিয়ানীর ফুকরা বাসস্ট্যান্ড এলাকায় নির্বাচনী প্রচারণার সময় কামরুজ্জামান ভুইয়া পিভিসি ব্যানার ব্যবহার করে বিলবোর্ড স্থাপন করেন, যা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী এটি নিষিদ্ধ। এ কারণে তাকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অপরদিকে, সেলিমুজ্জামান মোল্লার সমর্থকদের বহনকারী মাইক্রোবাসে বিভিন্ন প্রকার পোস্টার লাগানো থাকায় তাকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিচারক আতাহার শাকিল জানিয়েছেন, আইন অনুযায়ী এই ধরনের আচরণ দণ্ডনীয় এবং নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে ভ্রাম্যমাণ আদালত নিয়মিত নজর রাখবে।

২১২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন