ভোলায় বিএনপি জোটের প্রার্থী পার্থের সমাবেশে ভাষণ
মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬ ১:৩৫ অপরাহ্ন
শেয়ার করুন:
ভোলা-১ আসনের বিএনপি জোট সমর্থিত প্রার্থী ও বিএনপির বরিষ্ঠ নেতা ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ নির্বাচনী সমাবেশে অংশগ্রহণ করেন। মঙ্গলবার বিকেলে ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়ন পরিষদ মাঠে এই সমাবেশ হয়।
তিনি বক্তৃতায় বলেন, 'ইচ্ছা থাকলে গত ১৭ বছরে পারিবারিক অনেক সুবিধা নিতে পারতাম, কিন্তু কখনও জনগণের বাইরে যাইনি। যে ট্রেনে জনগণ উঠে নাই, সেই ট্রেনে পার্থ কখনও ওঠেনি।'
পার্থ আরও বলেন, 'জান্নাত ও জাহান্নামের কথা যারা ভোট পাওয়ার উদ্দেশ্যে ব্যবহার করে তারা দাজ্জাল এবং ফিতনা ছড়াচ্ছে। আমরা ক্ষমতায় এলে ভোলায় শিক্ষার মান উন্নয়নে প্রাইভেট বিশ্ববিদ্যালয় গড়ে তুলব।'
তিনি আরও উল্লেখ করেন, 'যে রাস্তায় জামায়াত প্রার্থী দাঁড়িয়েছেন, সেই রাস্তাটি আমার পিতা মরহুম নাজিউর রহমান মঞ্জুর করেছিলেন।'
সমাবেশে উপস্থিত ছিলেন বাপ্তা ইউনিয়ন বিএনপির সভাপতি খোকা মিয়া, জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, শফিউল রহমান কিরণ, যুগ্ন আহবায়ক হারুন অর রশিদ ট্রম্যান, জেলা বিজেপির সভাপতি আমিরুল ইসলাম রতন এবং সাধারণ সম্পাদক মোল্লাছিন বিল্লাহসহ অন্যান্য নেতারা।
১০৬ বার পড়া হয়েছে