সর্বশেষ

সারাদেশ

গোপালগঞ্জে আলাদা অভিযান: ২৩ কেজি গাঁজাসহ ২ ভাই আটক

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬ ১:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ২৩ কেজি গাঁজাসহ দুই ভাইকে আটক করেছে র‌্যাব-৬ ভাটিয়াপাড়া ক্যাম্প।

আটককৃতরা হলো বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার উত্তর ফুলহাতা বহরবুনিয়া গ্রামের মিলন তালুকদারের ছেলে ইব্রাহিম তালুকদার ও তার ভাই নয়ন তালুকদার।

র‌্যাব-৬ ভাটিয়াপাড়া ক্যাম্প জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে তাদের একটি দল ভাটিয়াপাড়া এলাকায় অবস্থান নেয়। এ সময় দোলা পরিবহনে অভিযান চালিয়ে ইব্রাহিম তালুকদারকে আটক করা হয়। পরে তার কাছ থেকে একটি ড্রামের ভিতর লুকানো ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

একই সংবাদের ভিত্তিতে সদর উপজেলার ঘোনাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ইমাদ পরিবহনের একটি বাস তল্লাশি করা হয়। সেখানে নয়ন তালুকদারকে আটক করা হয় এবং তার কাছ থেকেও একটি ড্রামের ভিতর লুকানো ১১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

র‌্যাব-৬ জানায়, এ ঘটনায় কাশিয়ানী ও সদর থানায় মামলা দায়েরের পর আসামীদের হস্তান্তর করা হবে।

১৬৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন