সর্বশেষ

সারাদেশ

রাজশাহীতে র‌্যাবের অভিযানে বিদেশি রিভলবার, শটগান ও পিস্তলের গুলি উদ্ধার

মুরাদুল ইসলাম সনেট,  রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:৫৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার পুরাতন ফুদকিপাড়া এলাকায় র‌্যাব-৫ মঙ্গলবার রাতে বিশেষ অভিযান চালিয়ে একাধিক অস্ত্র ও গুলি উদ্ধার করেছে।

র‌্যাব-৫ সূত্রে জানা যায়, উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে একটি বিদেশি রিভলবার, একটি ওয়ান শুটারগান, দুটি এয়ারগান এবং ২০ রাউন্ড পিস্তলের গুলি।

র‌্যাব জানায়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার পাশাপাশি সন্ত্রাস, অস্ত্র ও মাদক সংশ্লিষ্ট অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এর ধারাবাহিকতায় মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে র‌্যাবের গোয়েন্দা ও আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পুরাতন ফুদকিপাড়া এলাকায় অভিযান চালায়।

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজনরা দ্রুত পালিয়ে গেলে, পরে ঘটনাস্থলে উপস্থিত স্বাক্ষীদের নজরে একটি হলুদ বস্তা ও একটি লাল শপিং ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগের ভেতরে কাপড়ে মোড়ানো অবস্থায় অস্ত্র ও গুলি পাওয়া যায়। উদ্ধারকৃত আলামত আইন মোতাবেক জব্দ করা হয়েছে।

র‌্যাব সূত্রে জানানো হয়েছে, উদ্ধারকৃত আলামতগুলো পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য শাহমখদুম থানায় হস্তান্তর করা হয়েছে। ঘটনায় সংশ্লিষ্টদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা এখনও চলছে।

২১১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন