সর্বশেষ

সারাদেশ

উলিপুরে ৭ শতাধিক নেতাকর্মী ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান

আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম
আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম

মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:২৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশে বিপুল সংখ্যক নেতাকর্মী যোগদান করেছেন।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় মাধবপুর গ্রামের ধরনিবাড়ি ইউনিয়নে অনুষ্ঠিত যোগদান অনুষ্ঠানে ৯টি ওয়ার্ডের বিভিন্ন দল থেকে পদত্যাগ করা নেতাকর্মীরা ইসলামী আন্দোলনের মনোনীত এমপি প্রার্থী ডাঃ আক্কাস আলী সরকারের সমর্থনে যোগদান করেন।

যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি ডাঃ আক্কাস আলী সরকার বলেন, 'উলিপুর উপজেলায় বহু নেতার পরিবর্তন ঘটেছে, কিন্তু মানুষের ভাগ্য অপরিবর্তিত আছে। তাই এমন একজন মানুষকে এমপি বানাতে হবে, যে এলাকার উন্নয়নে কাজ করবে। নির্বাচিত হলে আমরা উলিপুরকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলব।'

নতুন নেতাকর্মীদের যোগদানের প্রসঙ্গে তিনি আরও বলেন, 'উলিপুরে দলমত নির্বিশেষে মানুষ আমাকে ভালোবাসে। আমি বিশ্বাস করি সব দলের মানুষ আমাকে ভোট দেবেন।'

সনাতন ধর্মাবলম্বী শ্রী নরেন্দ্রনাথ বর্মন বলেন, 'ডাঃ আক্কাস আলী চিকিৎসা সেবা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সৌহার্দ্যপূর্ণ আচরণের কারণে অনন্য। আমরা চাই তার মতো মানুষকে সংসদে দেখতে।'

যোগদান অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশের উলিপুর উপজেলা নেতৃবৃন্দ, ডাঃ আক্কাস আলীর বিভিন্ন অঞ্চলের সমর্থক এবং ধর্মীয় ও সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

১৬২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন