সর্বশেষ

সারাদেশ

নবম পে-স্কেল দ্রুত ঘোষণার দাবিতে আমনুরা রেলওয়ে স্টেশনে কর্মবিরতি

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬ ৯:৫৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নবম পে-স্কেল দ্রুত ঘোষণা ও বাস্তবায়নের দাবিতে চাঁপাইনবাবগঞ্জের আমনুরা রেলওয়ে স্টেশনে অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি পালন করেছেন রেলওয়ে ও প্রকৌশল বিভাগের কর্মচারীরা।

আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত এ কর্মসূচি চলে।

বাংলাদেশ প্রকৌশলী বিভাগ কর্মচারী অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ রেলওয়ের সাধারণ কর্মচারীদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বিভাগের কর্মচারীরা অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, বর্তমান বাজারদরের সঙ্গে বিদ্যমান বেতন কাঠামোর কোনো সামঞ্জস্য নেই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ কর্মচারীরা চরম সংকটে পড়েছেন। তারা অবিলম্বে নতুন পে-স্কেল ঘোষণা করে কর্মচারীদের ন্যায্য জীবনযাপনের সুযোগ নিশ্চিত করার দাবি জানান।

কর্মসূচিতে সমন্বয়ক ও প্রকৌশল বিভাগের সহ-সভাপতি জাকির হোসেন বলেন, 'দ্রব্যমূল্যের লাগামহীন বৃদ্ধিতে কর্মচারীরা দিশেহারা হয়ে পড়েছে। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। দ্রুত নবম পে-স্কেল ঘোষণা না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে।'

বাংলাদেশ প্রকৌশলী বিভাগের আমনুরা শাখার নাজমুল ও মো. সেলিম উদ্দীন তাদের বক্তব্যে বলেন, বেতন বৈষম্য দূর করে গেজেট প্রকাশ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

কর্মসূচিতে 'দুনিয়ার মজদুর এক হও' স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

২০১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন