সর্বশেষ

জাতীয়সাতরাস্তা মোড়ে কারিগরি শিক্ষার্থীদের সড়ক অবরোধ, তীব্র যানজট
আজ পবিত্র শবেবরাত, মুসলমানদের অন্যতম পবিত্র রাত
মোংলা বন্দরে যুক্তরাষ্ট্র থেকে আসা ৫৭ হাজার ৫০০ টন গমের খালাস শুরু
সারাদেশরাজশাহীতে ১৬৯তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
একাত্তরকে অস্বীকার মানেই অস্তিত্ব হারানো: মির্জা ফখরুল
একদিন হয়তো শুনবো জামায়াত স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছে : সালাহউদ্দিন আহমদ
নারী ক্ষমতায়নে শহীদ জিয়া ও খালেদা জিয়ার ভূমিকা তুলে ধরলেন দুলু
নওগাঁয় জামায়াতের জনসভা ঘিরে প্রস্তুতি তুঙ্গে, মাঠ পরিদর্শনে নেতারা
পে-স্কেল বাস্তবায়নের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, চাপাইনবাবগঞ্জে সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ
মোংলায় যৌথ অভিযানে ১১৯ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
সাতক্ষীরায় চার আসনে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ১৮ হাজার ৭৭০ জন
মোংলায় যৌথ অভিযানে ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে বালিয়াডাংগায় নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লা প্রতীক অপসারণ, সমর্থকদের মধ্যে ক্ষোভ
আন্তর্জাতিকহামাসকে নিরস্ত্র হতে দুই মাস সময় দেবে ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’
খেলাজরুরি বৈঠক নিয়ে ধোঁয়াশা, পিসিবির চিঠির অপেক্ষায় আইসিসি
সারাদেশ

নওগাঁয় জামায়াতের জনসভা ঘিরে প্রস্তুতি তুঙ্গে, মাঠ পরিদর্শনে নেতারা

মামুনুর রশীদ বাবু, নওগাঁ
মামুনুর রশীদ বাবু, নওগাঁ

মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬ ৯:১৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমানের নওগাঁ সফর ও নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে এটিম মাঠে প্রস্তুতির কাজ জোরদার করা হয়েছে।

জনসভা সফল করতে মাঠ প্রস্তুত ও মঞ্চ নির্মাণকাজ সরেজমিনে পরিদর্শন করেছেন জেলা জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দ।

মঙ্গলবার (আজ) সকাল সাড়ে ১০টার দিকে নওগাঁ-৫ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবু সাইদ মো. সায়েম দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এটিম মাঠে যান। এ সময় তিনি জনসভার সার্বিক প্রস্তুতি ও মঞ্চ নির্মাণকাজের অগ্রগতি পর্যালোচনা করেন।

পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মহিউদ্দিন, সহকারী সেক্রেটারি নাসির উদ্দিন, সদর উপজেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আব্দুর রহিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আবু সাইদ মো. সায়েম বলেন, 'দেশের মানুষ পরিবর্তন চায়। আসন্ন নির্বাচনে সাধারণ মানুষ দাড়িপাল্লা প্রতীকে ভোট দিতে আগ্রহী। ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় নিয়ে জামায়াতে ইসলামী নির্বাচনী মাঠে নেমেছে।'

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে ভবিষ্যতের বাংলাদেশ কেমন হবে এবং রাষ্ট্র পরিচালনার রূপরেখা কী-সে বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন দলের আমির ডা. শফিকুর রহমান। নওগাঁ জেলার ১১টি উপজেলা থেকে প্রায় পাঁচ লক্ষাধিক নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের জনসভায় উপস্থিত হওয়ার আশাবাদও ব্যক্ত করেন তিনি।

জানা গেছে, আগামী ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বেলা ১১টায় নওগাঁ এটিম মাঠে অনুষ্ঠিতব্য এই নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমান।

দলীয় সূত্রে আরও জানা যায়, বৃহস্পতিবার সকালে তিনি ঢাকা থেকে হেলিকপ্টারযোগে নওগাঁ আসবেন। নওগাঁ স্টেডিয়ামে হেলিকপ্টার অবতরণের পর সেখান থেকে তিনি সরাসরি এটিম মাঠের জনসভায় যোগ দেবেন। নওগাঁর জনসভা শেষে ডা. শফিকুর রহমান চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোরে ধারাবাহিক নির্বাচনী জনসভায় বক্তব্য দেওয়ার কর্মসূচি রয়েছে।

১০৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন