সর্বশেষ

জাতীয়আজ পবিত্র শবেবরাত, মুসলমানদের অন্যতম পবিত্র রাত
মোংলা বন্দরে যুক্তরাষ্ট্র থেকে আসা ৫৭ হাজার ৫০০ টন গমের খালাস শুরু
সারাদেশমোংলায় যৌথ অভিযানে ১১৯ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
সাতক্ষীরায় চার আসনে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ১৮ হাজার ৭৭০ জন
মোংলায় যৌথ অভিযানে ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে  বালিয়াডাংগায় নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লা প্রতীক অপসারণ, সমর্থকদের মধ্যে ক্ষোভ
আন্তর্জাতিকহামাসকে নিরস্ত্র হতে দুই মাস সময় দেবে ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’
খেলাজরুরি বৈঠক নিয়ে ধোঁয়াশা, পিসিবির চিঠির অপেক্ষায় আইসিসি
সারাদেশ

বালিয়াডাংগায় নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লা প্রতীক অপসারণ, সমর্থকদের মধ্যে ক্ষোভ

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬ ৫:৪৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাংগা ইউনিয়নে নির্বাচনী প্রতীক অপসারণের অভিযোগ উঠেছে, যা স্থানীয় পর্যায়ে উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি করেছে।

অভিযোগ অনুযায়ী, চাঁপাইনবাবগঞ্জ সদর (৩) আসনের প্রার্থী নুরুল ইসলাম বুলবুলের নির্বাচনী প্রতীক ‘দাঁড়িপাল্লা’ গতরাতে বালিয়াডাংগা ইউনিয়নের পলশা ২ নম্বর ওয়ার্ডে প্রচারণায় ব্যবহৃত স্থান থেকে অজ্ঞাত দুষ্কৃতকারীরা খুলে ফেলে। স্থানীয়রা দাবি করছেন, এটি পরিকল্পিতভাবে করা হয়েছে।

ঘটনার পর নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। তারা জানান, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নষ্ট করতেই এই ধরনের কর্মকাণ্ড চালানো হয়েছে। তবে তারা বিশ্বাস ব্যক্ত করেন, জনগণের মন থেকে প্রতীক ও সমর্থন মুছে ফেলা যাবে না।

নেতাকর্মীরা আরও বলেন, নুরুল ইসলাম বুলবুল দীর্ঘদিন ধরে এলাকার পরিচিত ও গণমানুষের নেতা। তার প্রতি সাধারণ মানুষের ভালোবাসা অটুট রয়েছে। তারা আশাবাদ ব্যক্ত করেন, আসন্ন ভোটে জনগণ যথাযথ জবাব দেবে।

স্থানীয়রা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দোষীদের দ্রুত শনাক্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন