সর্বশেষ

সারাদেশ

মোংলায় যৌথ অভিযানে ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার

মাসুদ রানা, মোংলা
মাসুদ রানা, মোংলা

মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬ ৪:১৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মোংলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ ও বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) গভীর রাতে মোংলা পৌর শহরের বিভিন্ন এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে মোট ১১৯ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মোংলা থানা পুলিশ ও মোংলা নৌ কন্টিনজেন্টের সদস্যরা শহরের কয়েকটি এলাকায় অভিযান পরিচালনা করেন। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে দুই মাদক ব্যবসায়ী পালানোর চেষ্টা করলে তাদের হাতে-নাতে আটক করা হয়।


গ্রেফতাররা হলেন পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের মাদ্রাসা রোড এলাকার মৃত মজিবুল হকের ছেলে আব্দুর রহিম (৫৮) এবং সিগনাল টাওয়ার এলাকার মুজিবর হাওলাদারের ছেলে জসিম উদ্দিন (২৮)। তাদের মধ্যে রহিমের বাড়িতে তল্লাশি চালিয়ে ১০০ পিস এবং জসিমের দেহ তল্লাশি করে ১৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে মোংলা থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন বলেন, মাদক নির্মূলে নিয়মিত অভিযান চালানো হচ্ছে।

থানার ওসি শেখ শাহিনুর রহমান জানান, উদ্ধারকৃত মাদকের ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে গ্রেফতারদের জেল হাজতে পাঠানো হবে।

তিনি আরও বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে মোংলা উপজেলা জুড়ে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

৪১৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন