সর্বশেষ

জাতীয়আজ পবিত্র শবেবরাত, মুসলমানদের অন্যতম পবিত্র রাত
মোংলা বন্দরে যুক্তরাষ্ট্র থেকে আসা ৫৭ হাজার ৫০০ টন গমের খালাস শুরু
সারাদেশমোংলায় যৌথ অভিযানে ১১৯ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
সাতক্ষীরায় চার আসনে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ১৮ হাজার ৭৭০ জন
মোংলায় যৌথ অভিযানে ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার
আন্তর্জাতিকহামাসকে নিরস্ত্র হতে দুই মাস সময় দেবে ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’
খেলাজরুরি বৈঠক নিয়ে ধোঁয়াশা, পিসিবির চিঠির অপেক্ষায় আইসিসি
ধর্ম

আজ পবিত্র শবেবরাত, মুসলমানদের অন্যতম পবিত্র রাত

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬ ৪:০০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আজ মঙ্গলবার দিবাগত রাতে মুসলমানদের অন্যতম পবিত্র রাত শবেবরাত পালিত হচ্ছে। হিজরি শাবান মাসের ১৪ ও ১৫ তারিখের মধ্যবর্তী এই রাত ‘লাইলাতুল বরাত’ নামেও পরিচিত, যা মুক্তি ও সৌভাগ্যের রজনি হিসেবে ধর্মপ্রাণ মুসলমানদের কাছে বিশেষ তাৎপর্য বহন করে।

ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এ রাতে মহান আল্লাহ তায়ালা তাঁর বান্দাদের জন্য রহমত ও মাগফেরাতের দুয়ার খুলে দেন। অতীতের গুনাহ মাফ ও ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনায় মুসলমানরা সারারাত নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির-আজকার ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

শবেবরাত উপলক্ষে অনেক পরিবারে হালুয়া-রুটি ও নানা ধরনের খাবার প্রস্তুত করে আত্মীয়স্বজন, প্রতিবেশী ও দরিদ্রদের মধ্যে বিতরণ করা হয়। সন্ধ্যার পর অনেকে কবরস্থানে গিয়ে মৃত স্বজনদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করেন।

পবিত্র শবেবরাত উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বিশেষ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ মাগরিবের নামাজের পর কোরআন তেলাওয়াত, হামদ-নাত, ওয়াজ ও দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠান শুরু হবে, যা ফজরের নামাজের পর আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে। রাত সাড়ে ৮টায় শবেবরাতের শিক্ষা, করণীয় ও বর্জনীয় বিষয়ে আলোচনা করবেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান।

শবেবরাত উপলক্ষে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এক বাণীতে দেশবাসী ও মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, এই পবিত্র রজনী আল্লাহর রহমত লাভের এক বিশেষ সুযোগ। অন্যায় ও অবিচার পরিহার করে ইসলামের আদর্শে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবন গঠনের আহ্বান জানান তিনি।

এ ছাড়া বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এক পৃথক বাণীতে শবেবরাতকে নাজাত ও মাগফিরাতের রাত উল্লেখ করে সহিংসতা ও বিদ্বেষ পরিহার করে মানবকল্যাণে সহিষ্ণুতা ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন।

শবেবরাত উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিও বিশেষ ধর্মীয় অনুষ্ঠান সম্প্রচার করছে।

উল্লেখ্য, শবেবরাতকে পবিত্র রমজানের আগমনী বার্তা হিসেবেও ধরা হয়। শাবান মাসের পরই মাহে রমজান শুরু হওয়ায় অনেক মুসলমান এই রাত থেকেই রমজানের প্রস্তুতি গ্রহণ করেন।

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
ধর্ম নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন