তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬ ৭:৪৬ অপরাহ্ন
শেয়ার করুন:
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাহ আলম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।
সোমবার (বিকেল) উপজেলার বালিজুরি ইউনিয়নের বারংকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহ আলম বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের শান্তিপুর গ্রামের মানিক মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে শাহ আলম বারুংকা গ্রাম থেকে মোটরসাইকেলযোগে আনোয়ারপুরের দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শাহ আলমের মৃত্যু হয় এবং দুই মোটরসাইকেলের পাঁচ আরোহী গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাদের উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
১১৫ বার পড়া হয়েছে