সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
সারাদেশ

হাওর এলাকার ৪৭০ ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা, পোস্টাল ব্যালট কার্যক্রম শুরু 

জাকির হোসেন, সুনামগঞ্জ
জাকির হোসেন, সুনামগঞ্জ

সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬ ৭:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সুনামগঞ্জের দুর্গম হাওর অঞ্চলের ভোটকেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে জেলা প্রশাসন।

জেলার ৪৫১টি দুর্গম ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। এছাড়াও সুনামগঞ্জ পৌরসভা এলাকার আরও ১৯টি কেন্দ্র এই নজরদারির আওতায় আনা হচ্ছে। ফলে সর্বমোট ৪৭০টি কেন্দ্র সিসি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণে থাকবে।

জেলা প্রশাসক জানান, সুনামগঞ্জে রাজনৈতিক সহিংসতার নজির কম থাকলেও দুর্গম হাওর অঞ্চলের যাতায়াত সমস্যা ও জরুরি পরিস্থিতিতে দ্রুত পৌঁছাতে বিলম্বের আশঙ্কা থাকায় এসব কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খলা দেখা দিলে তাৎক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ ও ব্যবস্থা নিতে সিসি ক্যামেরা স্থাপন করা হচ্ছে।

তিনি আরও বলেন, সিসি ক্যামেরা পরিচালনায় কোনো প্রযুক্তিগত সমস্যা দেখা দিলে দ্রুত সমাধানের জন্য প্রতিটি উপজেলায় অন্তত একজন করে টেকনিশিয়ান দায়িত্ব পালন করবেন। এতে নির্বাচনের সময় সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করা সম্ভব হবে।

এদিকে, পোস্টাল ব্যালট গ্রহণ কার্যক্রমও শিগগিরই শুরু হচ্ছে। এ কার্যক্রম পরিচালনার জন্য একজন সহকারী কমিশনারকে দায়িত্ব দেওয়া হয়েছে। নির্বাচনকে স্বচ্ছ ও নিরাপদ রাখতে নির্বাচনী এজেন্ট ও প্রিজাইডিং কর্মকর্তাদের উপস্থিতিতে ব্যালট বাক্সগুলো লক করা হয়েছে, যাতে কোনো ধরনের কারচুপির সুযোগ না থাকে।

জেলায় পাঁচটি সংসদীয় আসনের জন্য মোট ৪৩টি পোস্টাল ব্যালট বাক্স লক করা হয়েছে। এর মধ্যে সুনামগঞ্জ-১ আসনে ৯টি, সুনামগঞ্জ-২ আসনে ৪টি, সুনামগঞ্জ-৩ আসনে ৮টি, সুনামগঞ্জ-৪ আসনে ৯টি এবং সুনামগঞ্জ-৫ আসনে ১৩টি ব্যালট বাক্স রয়েছে। এ সময় সংশ্লিষ্ট প্রার্থীদের এজেন্টরা উপস্থিত ছিলেন।

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, পাঁচটি আসনে মোট পোস্টাল ভোটার রয়েছেন ১৮ হাজার ৮৭ জন। এর মধ্যে সুনামগঞ্জ-১ আসনে ৩ হাজার ৮০৫ জন, সুনামগঞ্জ-২ আসনে ১ হাজার ৭১৯ জন, সুনামগঞ্জ-৩ আসনে ৩ হাজার ২১৮ জন, সুনামগঞ্জ-৪ আসনে ৩ হাজার ৭৮৬ জন এবং সুনামগঞ্জ-৫ আসনে সর্বাধিক ৫ হাজার ৫৫৯ জন পোস্টাল ভোটার রয়েছেন।

উল্লেখ্য, সুনামগঞ্জ জেলার ১২টি উপজেলার মধ্যে ৮টি হাওরবেষ্টিত। জেলার পাঁচটি সংসদীয় আসনে এবার মোট ২০ লাখ ৮০ হাজার ৩৩৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন