সর্বশেষ

সারাদেশ

জামালপুরে স্বতন্ত্র মাসুদ ইব্রাহীম তৃণমূল ভোটারদের মন জয় করতে ব্যস্ত

ফজলে এলাহী মাকাম, জামালপুর
ফজলে এলাহী মাকাম, জামালপুর

সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬ ২:০৭ অপরাহ্ন

শেয়ার করুন:
জামালপুর সদর-৫ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মাসুদ ইব্রাহীম ফুটবল প্রতীকের চিহ্নে ভোট প্রার্থনা করতে তৃণমূল ভোটারদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করছেন।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর থেকে তিনি সমর্থক ও কর্মীদের নিয়ে নির্বাচনী আচরণবিধি মেনে বাশচড়া, ইটাইল বাজার, নরুন্দি বাজার, গোপালপুর বাজার ও রানাগাছার কানিল এলাকায় মটর শোভাযাত্রা, মাইকিং ও গণসংযোগের মাধ্যমে ভোটারদের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি ভোটারদের কাছে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান এবং তাদের দোয়া কামনা করেন।

মাসুদ ইব্রাহীম বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হলে তিনি জামালপুর সদর উপজেলার সার্বিক উন্নয়ন, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত উপজেলা গড়ার লক্ষ্য নিয়ে কাজ করবেন। তিনি পৌরসভা ও ইউনিয়নের প্রান্তিক মানুষদের জীবনমান উন্নয়নে নতুন কলকারখানা স্থাপন, গ্রামীণ রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য ও স্যানিটেশন ব্যবস্থা উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন।

তিনি আরও বলেন, নারীর অধিকার ও ক্ষমতায়ন নিশ্চিত করা, যুবকদের কর্মমুখী শিক্ষা প্রদানের মাধ্যমে বেকারত্ব দূরীকরণ এবং একটি আধুনিক ও অগ্রসর জামালপুর সদর উপজেলা গড়ে তোলা তার প্রাধান্যপূর্ণ লক্ষ্য।

গণসংযোগকালে সাধারণ মানুষ থেকে ব্যাপক সাড়া পাওয়া গেছে এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ স্বতন্ত্র প্রার্থী মাসুদ ইব্রাহীমকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার জন্য সমর্থন জানিয়েছেন।

১৮৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন