সর্বশেষ

সারাদেশ

বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: দুলু

মোস্তাফিজুর রহমান টুটুল,  নাটোর
মোস্তাফিজুর রহমান টুটুল, নাটোর

সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬ ৮:৪৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-০২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী ও কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু অভিযোগ করেছেন, নতুন কৌশলে বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে।

তবে জনগণ যে কোনো ষড়যন্ত্র ও চক্রান্ত প্রতিহত করতে প্রস্তুত রয়েছে বলে তিনি মন্তব্য করেন।

সোমবার নাটোরের নলডাঙ্গা উপজেলার নলডাঙ্গা পৌরসভা এলাকায় নির্বাচনী প্রচারণাকালে তিনি এসব কথা বলেন। দুলু বলেন, যদি কোনো ধরনের ষড়যন্ত্র, চক্রান্ত বা কারচুপির চেষ্টা করা হয়, তাহলে দেশের জনগণ ঐক্যবদ্ধভাবে তা রুখে দেবে। জনগণ এখন সচেতন ও সতর্ক রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য শহিদুল্লাহ সোহেল ও হাফিজুর রহমান হাফিজ, স্বেচ্ছাসেবক দলের সাবেক সম্পাদক রাসেল আহম্মেদ রনি, ওলামা দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুলসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতাকর্মীরা।

১৬৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন