অর্থনীতি
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি (বুধবার ও বৃহস্পতিবার) দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে। বাংলাদেশ ব্যাংক রোববার এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি সব তফশিলি ব্যাংক বন্ধ
স্টাফ রিপোর্টার
সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬ ২:৪৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি (বুধবার ও বৃহস্পতিবার) দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে। বাংলাদেশ ব্যাংক রোববার এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন উপলক্ষে সরকার নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করায় ওই দুই দিন দেশের ব্যাংকিং কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। এ সময় ব্যাংকের সব কর্মকর্তা ও কর্মচারী ছুটিতে থাকবেন।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, নির্বাচনকালীন সরকারি ছুটির সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে গত ২৫ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানানো হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি সারাদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য ১০ ফেব্রুয়ারি বিশেষ ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
১১৮ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
অর্থনীতি নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন