সর্বশেষ

সারাদেশ

মুন্সীগঞ্জে ফুটবল প্রতীকের পক্ষে বিশাল গণজোয়ার, মিছিল ও সমাবেশ

মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬ ৬:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে মুন্সীগঞ্জে। আসন্ন নির্বাচনে মুন্সীগঞ্জ-৩ (সদর–গজারিয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনের ফুটবল প্রতীকের পক্ষে ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে।

রবিবার বিকেল ৪টার দিকে রামপাল ইউনিয়নের হাতিমারা এলাকা থেকে এই বিশাল মিছিলের সূচনা হয়। মিছিলটি গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে ধলাগাঁও বাজারে এসে সমাবেশে রূপ নেয়।

অঞ্চলের বিভিন্ন গ্রাম থেকে শত শত নারী-পুরুষ ফুটবল প্রতীকের পতাকা হাতে নিয়ে অংশ নেন। ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। মিছিলের পর এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন মো. মহিউদ্দিন। তিনি ভোটের জন্য আহ্বান জানিয়ে বলেন, “আসুন, ফুটবল মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করুন। আমি সবসময় আপনাদের পাশে থাকব।” তিনি আরও জানান, তিনি প্রতিবেশী ও ভাইদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবেন বলে আশা প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন রামপাল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু বক্কর মাদবর, কাজী আবু সুফিয়ান বিপ্লব, শফিকুল ইসলাম শওকত, মো. মিল্লাত হোসেন, সুবর্ণা কাজী, মো. মাসুদ রানা প্রমুখ। এই জনস্রোতপূর্ণ জনসভা ও মিছিলের মাধ্যমে নির্বাচনী প্রচার-প্রচারণার নতুন দিকনির্দেশনা দিয়েছে মহাজোটের প্রার্থী মহিউদ্দিনের পক্ষে।

৩২৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন