কচুয়ায় ধানের শীষে ভোট চেয়ে বিএনপি প্রার্থীর গণসংযোগ ও পথসভা
রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬ ৩:১৯ অপরাহ্ন
শেয়ার করুন:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর–১ (কচুয়া) আসনে বিএনপির নির্বাচনী তৎপরতা ক্রমেই জোরালো হচ্ছে।
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে গণসংযোগ ও পথসভা করেছেন।
শনিবার (৩১ জানুয়ারি) রাতে কচুয়া উপজেলার ৬ নম্বর কচুয়া উত্তর ইউনিয়নের সিংআড্ডা, নোয়াগাঁও, নাহারা, বরুচরসহ বিভিন্ন গ্রামে তিনি সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি গ্রামবাসীর কাছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি তুলে ধরেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানান।
গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী শাহ আলম, উপজেলা বিএনপির সমন্বয়ক শাহজালাল প্রধান, কচুয়া উত্তর অঞ্চলের বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মিয়াজী, সহ-সভাপতি অধ্যাপক কাজী জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম মিন্টু, ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হান্নান, উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, দপ্তর সম্পাদক কাজী আব্দুল হাইসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
নেতাকর্মীদের দাবি, নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, ততই কচুয়া এলাকায় বিএনপির পক্ষে জনসমর্থন বৃদ্ধি পাচ্ছে।
১২৫ বার পড়া হয়েছে