সর্বশেষ

জাতীয়যোগ্যতার ভিত্তিতে নারীদের হাতে দেশ গড়ার কাজ দেয়া হবে: জামায়াতের আমির
দেশে ৩.০ মাত্রার হালকা ভূমিকম্প, ক্ষয়ক্ষতির খবর নেই
দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমল
সারাদেশসাইদের কবর জেয়ারত করলেন আসিফ, বিতর্কিত নির্বাচন হলে কঠোর কর্মসূচি
সাতক্ষীরায় নাগরিক ঐক্যের ২১৭ নেতাকর্মীর বিএনপিতে যোগদান
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
জয়পুরহাটে ৯ম পে-স্কেলের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ
জয়পুরহাটে স্কুলছাত্রের মরদেহ সরিষার মাঠে উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে জামায়াত আমিরের জনসভা উপলক্ষে সংবাদ সম্মেলন
নরসিংদীতে ৭শ' বছরের ঐতিহ্যবাহী বাউল মেলা শুরু, ভক্ত ও পুণ্যার্থীর ঢল
ঝালকাঠিতে নিজের মাকে হত্যা করল মানসিক ভারসাম্যহীন মাদকাসক্ত ছেলে
গোপালগঞ্জে ইটবোঝাই ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১
কৃষিবিদ শহিদুল ইসলাম হত্যার বিচার দাবিতে মহিপুরে মানববন্ধন ও বিক্ষোভ
১০ম গ্রেড কোটা প্রস্তাবের প্রতিবাদে টাঙ্গাইলে ডিপ্লোমা প্রকৌশলীদের মানববন্ধন
দৌলতপুরে বিজিবি'র অভিযানে শীর্ষ সন্ত্রাসী বাহিনীর সদস্য আটক
চাঁপাইনবাবগঞ্জে অভিযান: নেশাজাতীয় সিরাপ ও ৭টি গরু জব্দ
ব্রাহ্মণবাড়িয়ায় অন্যের জামিনপত্রে পালিয়েছে ফাঁসির আসামি, বরখাস্ত ৮
আন্তর্জাতিক১২ ঘণ্টার ব্যবধানে ফের বড় লাফ, ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৪ হাজার ৮২ টাকা
খেলাসাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
সারাদেশ

সাতক্ষীরায় নাগরিক ঐক্যের ২১৭ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা  
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা  

রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬ ২:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরা জেলা নাগরিক ঐক্যের সভাপতি ও সাতক্ষীরা ‘ল’ কলেজের অধ্যক্ষ ডক্টর রবিউল ইসলাম খানের নেতৃত্বে নাগরিক ঐক্যের ২১৭ জন নেতাকর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেছেন।

রবিবার (১ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় সাতক্ষীরা শহরের কাটিয়া নিরিবিলি কমিউনিটি সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ এবং সদস্য সচিব আবু জাহিদ ডাবলুর হাতে ফুলেল শুভেচ্ছা গ্রহণের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।

এসময় জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ বলেন, 'সাতক্ষীরা জেলা বিএনপি একটি শক্তিশালী রাজনৈতিক ঘাঁটি। আজকের এই বড় যোগদান দলের সাংগঠনিক শক্তিকে আরও বৃদ্ধি করবে এবং এর ইতিবাচক প্রভাব আগামী নির্বাচনে স্পষ্টভাবে প্রতিফলিত হবে।' তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে তৃণমূলের এই গণজোয়ার দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে আরও বেগবান করবে।

নাগরিক ঐক্যের জেলা সভাপতি ডক্টর রবিউল ইসলাম খান বলেন, 'বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলন ও রাজনীতির অভিজ্ঞতা আমাদের দীর্ঘদিনের। বিগত ১৫ বছর ধরে আমরা স্বাচ্ছন্দ্যের সাথেই বিএনপির সঙ্গে রাজনৈতিক কর্মসূচিতে যুক্ত ছিলাম। ভবিষ্যতেও ঐক্যবদ্ধভাবে বিএনপির রাজনীতি করতে পারবো- এই বিশ্বাস আমাদের শতভাগ।' তিনি বিএনপির সকল স্তরের নেতাকর্মীদের সহযোগিতা কামনা করেন।

যোগদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, জেলা মহিলা দলের সভাপতি ফরিদা আক্তার বিউটি, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট আকবর আলী, সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল আমিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন