সর্বশেষ

জাতীয়যোগ্যতার ভিত্তিতে নারীদের হাতে দেশ গড়ার কাজ দেয়া হবে: জামায়াতের আমির
দেশে ৩.০ মাত্রার হালকা ভূমিকম্প, ক্ষয়ক্ষতির খবর নেই
দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমল
সারাদেশস্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
জয়পুরহাটে ৯ম পে-স্কেলের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ
জয়পুরহাটে স্কুলছাত্রের মরদেহ সরিষার মাঠে উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে জামায়াত আমিরের জনসভা উপলক্ষে সংবাদ সম্মেলন
নরসিংদীতে ৭শ' বছরের ঐতিহ্যবাহী বাউল মেলা শুরু, ভক্ত ও পুণ্যার্থীর ঢল
ঝালকাঠিতে নিজের মাকে হত্যা করল মানসিক ভারসাম্যহীন মাদকাসক্ত ছেলে
কৃষিবিদ শহিদুল ইসলাম হত্যার বিচার দাবিতে মহিপুরে মানববন্ধন ও বিক্ষোভ
১০ম গ্রেড কোটা প্রস্তাবের প্রতিবাদে টাঙ্গাইলে ডিপ্লোমা প্রকৌশলীদের মানববন্ধন
দৌলতপুরে বিজিবি'র অভিযানে শীর্ষ সন্ত্রাসী বাহিনীর সদস্য আটক
চাঁপাইনবাবগঞ্জে অভিযান: নেশাজাতীয় সিরাপ ও ৭টি গরু জব্দ
ব্রাহ্মণবাড়িয়ায় অন্যের জামিনপত্রে পালিয়েছে ফাঁসির আসামি, বরখাস্ত ৮
আন্তর্জাতিক১২ ঘণ্টার ব্যবধানে ফের বড় লাফ, ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৪ হাজার ৮২ টাকা
খেলাসাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
সারাদেশ

নরসিংদীতে খায়রুল কবির খোকনের নির্বাচনী গণসংযোগ ও উঠান বৈঠক

শামীম মিয়া, নরসিংদী
শামীম মিয়া, নরসিংদী

রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
নরসিংদী-১ (সদর) আসনের বিএনপির ধানের শীষ প্রার্থী খায়রুল কবির খোকন বলেছেন, দেশ ও সার্বভৌমত্বের প্রকৃত মালিক জনগণ।

আল্লাহর পরে রাজনৈতিক ক্ষমতার একমাত্র উৎসও জনগণ। সাধারণ মানুষের ভোটে নির্বাচিত প্রতিনিধিরাই দেশ পরিচালনা করবে। তিনি বলেন, 'আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব; দেখে বুঝে যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করতে হবে। এভাবেই কখনো আমানতের খেয়ানত হবে না। ভোটে এমন ব্যক্তিদের নির্বাচিত করতে হবে, যারা এলাকার উন্নয়ন ঘটাতে পারবে এবং অতীতে দেশের প্রশাসন পরিচালনার অভিজ্ঞতা রয়েছে।'

রবিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের পুরানপাড়া ৪ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত নির্বাচনী প্রচারণা, গণসংযোগ ও উঠান বৈঠকে তিনি এসব মন্তব্য করেন।

খায়রুল কবির খোকন আরও বলেন, 'যারা মাত্র ৪-৫টি আসনও জিততে পারবে না, তারা বিভিন্ন জেলায় মানুষকে বিভ্রান্ত করে ভয়ভীতি দেখাচ্ছে। তারা নির্বাচনে কারচুপি করার পরিকল্পনা করছে। কিন্তু কোনো কারচুপি বা ইঞ্জিনিয়ারিং করে লাভ হবে না। জনগণ ইতিমধ্যেই ঐক্যবদ্ধ হয়েছে। নির্বাচন সুষ্ঠু হবে এবং জনগণের ভোটে প্রতিনিধিরাই নির্বাচিত হবেন। তাই কোন ষড়যন্ত্রের মাধ্যমে ফলাফল পরিবর্তনের কোনো সুযোগ নেই।'

তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ গণহত্যা করেছে, মানবাধিকার লঙ্ঘন করেছে এবং দেশের মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ণ করেছে। তিনি বলেন, 'এদেশের সরকার ও জনগণ সম্মিলিতভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে। দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না। দেশের কল্যাণে নিঃস্বার্থ আন্দোলন ও ত্যাগ করেছে বিএনপি। জুলাই-আগস্টের আন্দোলনে বিএনপি পরিবারের ৪৩২ জন নেতাকর্মী শহীদ হয়েছেন। এছাড়া বহু নেতাকর্মী জেল, জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন।'

এ সময় নির্বাচনী প্রচারণা, গণসংযোগ ও উঠান বৈঠকে জেলা বিএনপির সহসভাপতি গোলাম কবির কামাল, ফারুক উদ্দিন ভূঁইয়া এবং অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

১১০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন