সর্বশেষ

সারাদেশ

ভোলায় জামায়াতে ইসলামীর নারী সমাবেশ

মেজবাহ উদ্দিন শিপু, ভোলা
মেজবাহ উদ্দিন শিপু, ভোলা

রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:৪৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোলা শহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় বাংলা স্কুল মাঠে এই সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-১ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা মো. নজরুল ইসলাম। তিনি বলেন, সমাজে নৈতিকতা, মূল্যবোধ ও ইসলামী আদর্শ বজায় রাখতে নারীদের ভূমিকা অপরিসীম। তিনি আরও যোগ করেন, নারী সমাজকে সচেতন, শিক্ষিত ও আদর্শবান হিসেবে গড়ে তুলতে পারলে একটি কল্যাণময় রাষ্ট্র গড়ে তোলা সম্ভব।

অধ্যক্ষ নজরুল ইসলাম বলেন, 'ইসলামী সমাজব্যবস্থায় নারীর সম্মান, নিরাপত্তা ও ন্যায্য অধিকার সর্বোচ্চভাবে সংরক্ষিত। তাই সমাজ সংস্কার এবং ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে পরিচালনায় নারীদের নেতৃত্বদান গুরুত্বপূর্ণ।'

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি হারুনুর রশিদ এবং জেলা মিডিয়া বিভাগের প্রধান মাস্টার মো. আমির হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা মো. আতাউর রহমান এবং সভাপতিত্ব করেন ভোলা পৌর জামায়াতে ইসলামীর আমির মো. জামাল উদ্দিন।

জেলার বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক নারী নেত্রী ও কর্মী সমাবেশে অংশ নেন। শান্তিপূর্ণ পরিবেশে কার্যক্রমটি সম্পন্ন হয়।

২০০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন