সর্বশেষ

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে অভিযান: নেশাজাতীয় সিরাপ ও ৭টি গরু জব্দ

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে আলাদা তিনটি অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও সাতটি গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)–৫৩ ব্যাটালিয়ন।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১ ফেব্রুয়ারি) রাত ১টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত ৫৩ বিজিবির বিশেষ টহলদল এসব অভিযান পরিচালনা করে। অভিযানে মোট ৩৫ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ এবং ৭টি গরু উদ্ধার করা হয়েছে।

মনোহরপুর বিওপির টহলদল শিবগঞ্জ থানাধীন দুর্লভপুর ইউনিয়নের গোপালপুর গ্রাম থেকে ৩৫ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করে। এছাড়া চরবাগডাংগা বিওপির টহলদল সদর থানাধীন চরবাগডাংগা ইউনিয়নের রানীনগর গ্রাম থেকে ২টি গরু এবং বাখেরআলী বিওপির টহলদল সদর থানাধীন নারায়নপুর ইউনিয়নের মুন্নাপাড়া গ্রামের পদ্মা নদীর চর এলাকা থেকে আরও ৫টি গরু জব্দ করে।

জব্দকৃত ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও গরুর আনুমানিক বাজার মূল্য প্রায় ১৯ লাখ টাকা। উদ্ধারকৃত নেশাজাতীয় সিরাপ শিবগঞ্জ থানায় এবং গরুগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।

৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি ঘটনা নিশ্চিত করে বলেন, 'সীমান্ত এলাকায় চোরাচালান ও সকল প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে সীমান্তে টহল ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।'

১৯১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন