সর্বশেষ

সারাদেশ

তালায় ইঞ্জিন ভ্যান ও পিকআপের সংঘর্ষে প্রাণ গেল চালকের

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬ ৮:৪৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরার তালা উপজেলায় ইঞ্জিন ভ্যান ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে মীর মাহফুজুর রহমান মুন্না (মুন্না) নামে এক ইঞ্জিন ভ্যান চালক নিহত হয়েছেন।

শনিবার (৩১ জানুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার জাতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মুন্না তালা সদর এলাকার মীর মুজিবুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মুন্না একটি প্রতিষ্ঠানের ইঞ্জিন ভ্যানে করে মালামাল পরিবহনের কাজ করতেন। ঘটনার রাতে তিনি মালামাল নিয়ে আঠারোমাইলের উদ্দেশ্যে রওনা হন। জাতপুর বাজারসংলগ্ন সড়কে একটি যান ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে তার ভ্যানের সজোরে সংঘর্ষ হয়। এতে তিনি গাড়ির ভেতরে আটকা পড়েন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

১৭৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন