সর্বশেষ

অর্থনীতি

দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমল

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬ ২:৩৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বিশ্ববাজারের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমিয়েছে সরকার। ফেব্রুয়ারি মাসের জন্য ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেনের দাম লিটারে ২ টাকা করে কমানো হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, প্রতি লিটার ডিজেলের দাম নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা, কেরোসিনের দাম ১১২ টাকা, পেট্রলের দাম ১১৬ টাকা এবং অকটেনের দাম ১২০ টাকা। এর আগে এসব জ্বালানির দাম লিটারে ২ টাকা বেশি ছিল।

শনিবার রাতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ–সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে জানানো হয়, নতুন এ দাম আগামীকাল রোববার (১ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হবে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্রে জানা গেছে, দেশে বছরে জ্বালানি তেলের মোট চাহিদা প্রায় ৭৫ লাখ টন। এর মধ্যে প্রায় ৭৫ শতাংশই ডিজেল, যা মূলত কৃষি সেচ, পরিবহণ খাত ও বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়। বাকি ২৫ শতাংশ চাহিদা পূরণ হয় পেট্রল, অকটেন, কেরোসিন, জেট ফুয়েল ও ফার্নেস অয়েলসহ অন্যান্য জ্বালানি তেলের মাধ্যমে।

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের ওঠানামার প্রেক্ষাপটে সরকারের এ সিদ্ধান্ত ভোক্তাদের জন্য কিছুটা স্বস্তি বয়ে আনবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

৩৬৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
অর্থনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন