সর্বশেষ

জাতীয়হাদীকে হত্যাকারী ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা গ্রেপ্তার : পশ্চিমবঙ্গ পুলিশ
ধর্মীয় নেতাদের মাসিক সম্মানি কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
মধ্যপ্রাচ্য সংকট: নিরাপত্তা ঝুঁকিতে আজও বাতিল ২৪ ফ্লাইট
সারাদেশদিনভর থেমে থেমে শিলাবৃষ্টি, শেষ হয়নি ফসলরক্ষা বাঁধের কাজ: শঙ্কায় কৃষক
সুন্দরবন সংলগ্ন নদ-নদীর জীবন্ত সত্তা ফিরিয়ে আনা হবে: প্রতিমন্ত্রী শেখ ফরিদ
গোয়াইনঘাটে পোল্ট্রি ফার্মে কিশোর হত্যাকাণ্ড: আসামি গ্রেফতার, আদালতে স্বীকারোক্তি
চট্টগ্রামে ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী
পানির মোটর বন্ধ করা নিয়ে বিরোধ, বরিশালে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
ফরিদপুরে অসামাজিক কর্মকাণ্ড ও মাদকসেবনের অভিযোগে আটক ২০, কারাদণ্ড
এনার্জি ড্রিংকসের বোতলে মদ, মাগুরায় আটক মাদক কারবারি
বরিশাল সিটি প্রথম মহিলা প্রশাসক: কে এই বিলকিস
মোটরসাইকেল না পেয়ে বাবাকে হত্যা, কালাইয়ে আটক ছেলে
সালথার আটঘর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র দেড় বছর ধরে বন্ধ, বঞ্চিত ২১ হাজার মানুষ
নেছারাবাদে মাথাবিহীন লাশ: ২ সন্দেহভাজন গ্রেপ্তার, নদীতে ডুবুরি তল্লাশি
ফরিদপুরে পল্লীকবি জসীম উদ্দীনের ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত
যশোর সীমান্তে মাদক ও চোরাচালানী মালামালসহ ১ ব্যক্তি আটক
ছাতকে ব্যবসায়ীর ৪১ লাখ টাকা নিয়ে ২ অংশীদার উধাও
টেকনাফে জেলের জালে ধরা পড়ল ২২.৫ কেজির কোরাল মাছ
ডুমুরিয়ায় সার্বজনীন মহানামযজ্ঞে ভারতের সহকারী হাই কমিশনারের পরিদর্শন
মিরকাদিম পৌরসভায় নবনির্বাচিত এমপি ও জেলা প্রশাসকের সঙ্গে পরিচিতি সভা
আন্তর্জাতিকমোজতবা খামেনি ও আইআরজিসি নেতাদের ধরতে পুরস্কার ঘোষণা
ইরানের ক্ষেপণাস্ত্র মোকাবিলায় দক্ষিণ কোরিয়া থেকে থাড সরাচ্ছে যুক্তরাষ্ট্র
ইরাকের বাগদাদে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাত হেনেছে
খেলাআইপিএলে খেলতে পিএসএল ছাড়লেন মুজারাবানি, পিসিবি নেবে আইনি ব্যবস্থা
সারাদেশ

আমাদের বিজয় হলে সর্বপ্রথম চাঁদাবাজি ও সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান: ডা.শফিকুর

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬ ১১:০১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াত রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সবার আগে চাঁদাবাজি ও সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করা হবে।

তিনি বলেন, দেশের ১৮ কোটি মানুষ প্রকৃত অর্থে মুক্ত না হলে স্বাধীনতার পূর্ণতা আসে না। ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে বিজয় অর্জিত হলে বাংলাদেশ জয়ী হবে, আর ‘না’ ভোট বিজয়ী হলে দেশ পরাজয়ের মুখে পড়বে।

মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান একটি রাজনৈতিক দলকে ইঙ্গিত করে বলেন, ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে আবার মা-বোনদের ওপর নির্যাতন- এটি কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তিনি বলেন, জামায়াতের কোনো কার্ডের রাজনীতি নেই, দলটি মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় বিশ্বাস করে।

সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে জামায়াত আমির আরও বলেন, জামায়াত ক্ষমতায় এলে ‘ইনসাফের বাংলাদেশ’ গড়ে তোলা হবে। তিনি ব্যাখ্যা করেন, ইনসাফ মানে কৃত্রিম সমতা নয়, বরং ন্যায্যতার ভিত্তিতে অধিকার নিশ্চিত করা। দেশে চাঁদাবাজি ও সন্ত্রাসের কোনো স্থান থাকবে না বলেও তিনি দাবি করেন।

যুব সমাজের বিষয়ে তিনি বলেন, জামায়াত যুবকদের জন্য বেকার ভাতার পরিবর্তে কর্মসংস্থানের ব্যবস্থা করতে চায়। বেকার ভাতা দেওয়াকে তিনি যুবকদের প্রতি অসম্মান হিসেবে উল্লেখ করে বলেন, যুবসমাজ ভাতা নয়, কাজ চায়।

বিদেশে অর্থ পাচারের প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, যারা দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করেছে, তাদের অর্থ উদ্ধার করে জনগণের কাছে ফিরিয়ে দেওয়া হবে। এ লক্ষ্য বাস্তবায়নে তিনি সকলকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান।

সাতক্ষীরার অতীত পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি অভিযোগ করেন, বিগত সরকারের সময়ে গুম, খুন ও হত্যাযজ্ঞ সংঘটিত হয়েছে এবং সাতক্ষীরায় জামায়াতের বহু নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছেন। এসব ঘটনার বিচার নিশ্চিত করতে সাতক্ষীরার চারটি সংসদীয় আসনে দাড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

৩৩৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন