সর্বশেষ

জাতীয়রাজধানীতে তেল সংকটের প্রভাবে ফিলিং স্টেশনে দীর্ঘ যানজট
প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দী দিবস আজ
৮ মার্চ পর্যন্ত মধ্যপ্রাচ্যগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সব ফ্লাইট বাতিল
ঐতিহাসিক ৭ই মার্চ আজ, বাঙালির জীবনে এক অনন্য গৌরবময় দিন
আকস্মিক হাসপাতালে পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, হতাশা প্রকাশ
সারাদেশকোটালীপাড়ায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু
কলাপাড়ায় দু:স্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ শুরু
শাবিপ্রবিতে গাঁজা ও ইয়াবাসহ চার নির্মাণ শ্রমিক আটক
নেত্রকোনার বারহাট্টায় ৯ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা
সাতক্ষীরায় জ্বালানি তেল পাচাররোধে বিজিবির বিশেষ সতর্কতা
জামালপুরে যমুনা নদীর ভাঙন: ৩ লাখ মানুষ বিপদে
মানিকগঞ্জে তেল সংকট: পাম্প তেলশুন্য, খুচরা বাজারে বিক্রি চড়া মূল্যে
কলাপাড়ায় মিথ্যা চাঁদাবাজি মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
সাভারে ভেজাল তেল ও কসমেটিকস কারখানায় অভিযান
টাঙ্গাইলে শিক্ষকদের মানববন্ধন: ইবি'র শিক্ষকের নৃশংস হত্যার প্রতিবাদ
পিসিপি’র খাগড়াছড়িতে ১৭ সদস্যের নতুন কমিটি
শরীয়তপুরে ৭ মার্চে মোমবাতি প্রজ্বলন: আওয়ামী লীগের ভিডিও ভাইরাল
কুড়িগ্রামে বিজিবির অভিযানে ভারতীয় ১ হাজার প্যান্ট পিস জব্দ
নওগাঁয় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
গোপালগঞ্জে খাদে পড়ে নসিমন উল্টে চালক নিহত, আহত ২
গোয়াইনঘাট সীমান্তে ইয়াবার ছড়াছড়ি, উদ্বেগ বাড়ছে স্থানীয়দের
সিরাজগঞ্জে এমপির ইফতার মাহফিল থেকে মানসিক ভারসাম্যহীন নিখোঁজ
বাহারি ঘোড়ায় জমজমাট ঐতিহ্যবাহী গোপীনাথপুর দোল পূর্ণিমার মেলা
সালথার পেঁয়াজ চাষিরা আর্থিক সংকটে, বাজারে দাম কমে লোকসান
বাকৃবিতে ‘বাউ হেনা ফেস্ট ২০২৬’: মেহেদীর রঙে উৎসবমুখর ক্যাম্পাস
আন্তর্জাতিকইরানে এযাবৎকালের ‘বৃহত্তম বোমাবর্ষণ’ হবে আজ রাতে, মার্কিন অর্থমন্ত্রীর পূর্বাভাস
খেলাআহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আগামীকাল টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারত-নিউজিল্যান্ডের লড়াই
ফিচার

"কোকো": একটি নামের বহুমাত্রিক তাৎপর্য

রেজাউল করিম
রেজাউল করিম

বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬ ৪:৪৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
"কোকো" - এই ছোট্ট শব্দটি বিশ্বের বিভিন্ন প্রান্তে কত কী অর্থই না বহন করে।

প্রকৃতির অপরূপ এক পাখি সারস জাপানে "কোকো" নামে পরিচিত। শুধু তাই নয়, জাপান, আমেরিকা এবং আফ্রিকার কিছু সংস্কৃতিতে "কোকো" শব্দটি সৌভাগ্যবান, সৌভাগ্যের রাত, এমনকি একাকিত্বের নীরব সঙ্গীরূপেও ব্যবহৃত হয়। ইতিহাসের পাতায় জাপানের এক সম্রাট এবং আফ্রিকার নেমবি রাজ্যের এক রাজার নামও ছিলো "কোকো"।

কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে, এই "কোকো" নামটি আমাদের হৃদয়ে গভীর একটি শোক ও মর্যাদার পরিচয় বহন করে। এ নামে যিনি পরিচিত ছিলেন, তিনি হলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো। বাবা-মা আদর করে যাকে "কোকো" বলেই ডাকতেন। নামের অর্থের মতোই তিনি ছিলেন নিরহঙ্কার, নিজস্ব জগতে মগ্ন ও গণমাধ্যমের আলো থেকে দূরে থাকতে পছন্দ করা একজন মানুষ। তার মা দেশের প্রধানমন্ত্রী ছিলেন, তবুও কখনোই মায়ের প্রভাব কিংবা পদবীর ছায়া ব্যবহার করে রাষ্ট্রীয় কোনো সুবিধা নেওয়ার চেষ্টা করেননি—এটা বলতে গেলে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি বিরল দৃষ্টান্ত।

একবার রাজশাহীতে এসে তিনি বিশ্ববিদ্যালয় ও মহানগর নেতাদের দেয়া বিশাল সংবর্ধনার প্রস্তাব নম্রতায় ফিরিয়ে দিয়েছিলেন, যা তখনকার অনেক ছাত্র হিসেবে আমাদের কাছে এক অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে রয়েছে।

কিন্তু এই নিভৃতচারী, অরাজনৈতিক মানুষটিকেই একসময় করতে হয়েছিলো রাজনৈতিক প্রতিহিংসার নির্মম শিকার। দীর্ঘ রিমান্ড ও নির্যাতনে তার স্বাস্থ্য ভেঙে পড়ে। শেষ পর্যন্ত ২০১৫ সালে, চিকিৎসাধীন অবস্থায়, আমাদের সকলকে কাঁদিয়েই তিনি চলে গেলেন না ফেরার দেশে।

এত কিছুর পরও আজ আমরা দেখছি এক মর্মান্তিক দৃশ্য। একজন স্বঘোষিত ‘মুফতি’ উপাধিধারী ব্যক্তি, যিনি অতীতে ভারতীয় এক অভিনেত্রীর রূপে বিমোহিত হয়ে তার দিকে তাকাতে অনুসারীদের উস্কে দিয়েছিলেন, যিনি খালেদা জিয়ার কারাজীবন নিয়েও ব্যঙ্গ করেছিলেন— সেই একই ব্যক্তি আজ মৃত, নিরীহ আরাফাত রহমান কোকোকে নিয়ে নিন্দনীয় ব্যঙ্গ-বিদ্রূপ করছেন। তার মাহফিলগুলোর একটি বড় অর্থায়নই আসে কিছু বিভ্রান্ত মানুষের চাঁদা থেকে, যারা হয়তো জানেই না তাদের টাকা দিয়ে কী শেখানো হচ্ছে।

একজন মৃত মানুষ, বিশেষ করে যিনি কখনোই রাজনীতি কিংবা বিতর্কের মাঝে যাননি, তার প্রতি এমন ধৃষ্টতাপূর্ণ আচরণ শুধু নীতিহীনতাই নয়, এটি মানবিকতা ও ধর্মীয় মূল্যবোধের চরম অবমাননা। গীবত, পরচর্চা আর উপহাসকে যিনি ‘শিক্ষা’ বলে চালাতে চান, তিনি প্রকৃতপক্ষে আমাদের সমাজের নৈতিক ভিত্তিকেই দুর্বল করছেন।

আরাফাত রহমান কোকো ছিলেন একজন সৌভাগ্যবান পুত্র, কিন্তু তার জীবনদশা ছিলো ট্রাজেডিতে ভরা। তার মৃত্যু ছিলো আমাদের সকলের জন্য একটি বেদনাদায়ক অধ্যায়। সেই মৃত মানুষটির প্রতি সামান্য শ্রদ্ধা না দেখিয়ে, তার নাম নিয়ে বিদ্রূপ করা — এটি কোনো সভ্য, ধার্মিক বা নীতিবান সমাজে গ্রহণযোগ্য হতে পারে না।

মৃত ব্যক্তির স্মৃতিকে সসম্মানে স্মরণ করা আমাদের সংস্কৃতি ও ধর্মের অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা। আসুন, আমরা সকলেই এই গর্হিত কাজের প্রতিবাদ জানাই এবং মানবিক মূল্যবোধ ও শ্রদ্ধাবোধকে সমুন্নত রাখি।

লেখক : গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক।

৩৯৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
ফিচার নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন