সর্বশেষ

জাতীয়হাদীকে হত্যাকারী ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা গ্রেপ্তার : পশ্চিমবঙ্গ পুলিশ
ধর্মীয় নেতাদের মাসিক সম্মানি কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
মধ্যপ্রাচ্য সংকট: নিরাপত্তা ঝুঁকিতে আজও বাতিল ২৪ ফ্লাইট
সারাদেশদিনভর থেমে থেমে শিলাবৃষ্টি, শেষ হয়নি ফসলরক্ষা বাঁধের কাজ: শঙ্কায় কৃষক
সুন্দরবন সংলগ্ন নদ-নদীর জীবন্ত সত্তা ফিরিয়ে আনা হবে: প্রতিমন্ত্রী শেখ ফরিদ
গোয়াইনঘাটে পোল্ট্রি ফার্মে কিশোর হত্যাকাণ্ড: আসামি গ্রেফতার, আদালতে স্বীকারোক্তি
চট্টগ্রামে ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী
পানির মোটর বন্ধ করা নিয়ে বিরোধ, বরিশালে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
ফরিদপুরে অসামাজিক কর্মকাণ্ড ও মাদকসেবনের অভিযোগে আটক ২০, কারাদণ্ড
এনার্জি ড্রিংকসের বোতলে মদ, মাগুরায় আটক মাদক কারবারি
বরিশাল সিটি প্রথম মহিলা প্রশাসক: কে এই বিলকিস
মোটরসাইকেল না পেয়ে বাবাকে হত্যা, কালাইয়ে আটক ছেলে
সালথার আটঘর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র দেড় বছর ধরে বন্ধ, বঞ্চিত ২১ হাজার মানুষ
নেছারাবাদে মাথাবিহীন লাশ: ২ সন্দেহভাজন গ্রেপ্তার, নদীতে ডুবুরি তল্লাশি
ফরিদপুরে পল্লীকবি জসীম উদ্দীনের ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত
যশোর সীমান্তে মাদক ও চোরাচালানী মালামালসহ ১ ব্যক্তি আটক
ছাতকে ব্যবসায়ীর ৪১ লাখ টাকা নিয়ে ২ অংশীদার উধাও
টেকনাফে জেলের জালে ধরা পড়ল ২২.৫ কেজির কোরাল মাছ
ডুমুরিয়ায় সার্বজনীন মহানামযজ্ঞে ভারতের সহকারী হাই কমিশনারের পরিদর্শন
মিরকাদিম পৌরসভায় নবনির্বাচিত এমপি ও জেলা প্রশাসকের সঙ্গে পরিচিতি সভা
আন্তর্জাতিকমোজতবা খামেনি ও আইআরজিসি নেতাদের ধরতে পুরস্কার ঘোষণা
ইরানের ক্ষেপণাস্ত্র মোকাবিলায় দক্ষিণ কোরিয়া থেকে থাড সরাচ্ছে যুক্তরাষ্ট্র
ইরাকের বাগদাদে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাত হেনেছে
খেলাআইপিএলে খেলতে পিএসএল ছাড়লেন মুজারাবানি, পিসিবি নেবে আইনি ব্যবস্থা
জাতীয়

আজ পে কমিশনের প্রতিবেদন জমা, বাড়তি ব্যয় ৮০ হাজার কোটি টাকা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬ ২:৪৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন বেতন ও ভাতা কাঠামো পুরোপুরি বাস্তবায়ন করতে অতিরিক্ত প্রায় ৮০ হাজার কোটি টাকা ব্যয় হতে পারে। এই ব্যয়ের দায় মূলত পরবর্তী নির্বাচিত সরকারকে বহন করতে হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, নতুন বেতন কাঠামোর জন্য প্রয়োজনীয় অর্থের সংস্থান সরকারকেই করতে হবে। দীর্ঘদিন ধরেই নতুন পে স্কেলের প্রয়োজন ছিল। তবে ভবিষ্যৎ সরকার চাইলে এ সুপারিশ বাস্তবায়ন নাও করতে পারে।

অর্থ উপদেষ্টা জানান, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন ও ভাতা নির্ধারণে গঠিত পে কমিশন আজ বুধবার বিকেল পাঁচটায় তাদের প্রতিবেদন জমা দেবে। কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান সদস্যদের সঙ্গে নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন হস্তান্তর করবেন। এ সময় অর্থ উপদেষ্টা ও অর্থ সচিব উপস্থিত থাকবেন।

অন্তর্বর্তী সরকারের হাতে স্বল্প সময় থাকায় এই মেয়াদে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন সম্ভব কি না—এমন প্রশ্নে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, কমিশনের সুপারিশ সরাসরি বাস্তবায়ন করা হয় না। এ বিষয়ে একাধিক কমিটি প্রতিবেদন পর্যালোচনা করে থাকে এবং পুরো প্রক্রিয়ায় সাধারণত তিন থেকে চার মাস সময় লাগে। তিনি বলেন, প্রতিবেদন জমা দেওয়াই এই সরকারের জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।

বর্তমানে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও ভাতা বাবদ বার্ষিক ব্যয় প্রায় ৮৫ হাজার কোটি টাকা। পে কমিশনের প্রস্তাব অনুযায়ী নতুন কাঠামো পুরোপুরি কার্যকর হলে এ খাতে অতিরিক্ত ৭০ থেকে ৮০ হাজার কোটি টাকা প্রয়োজন হবে বলে জানা গেছে।

দায়িত্বশীল সূত্র জানায়, পে কমিশন ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে আংশিকভাবে নতুন বেতন কাঠামো কার্যকরের প্রস্তাব দিতে পারে। আর পূর্ণ বাস্তবায়নের সময় নির্ধারণ করা হয়েছে ২০২৬-২৭ অর্থবছরের শুরু, অর্থাৎ আগামী ১ জুলাই।

বর্তমানে সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন বেতন ৮ হাজার ২৫০ টাকা, যা দ্বিগুণেরও বেশি বাড়ানোর সুপারিশ থাকতে পারে। অন্যদিকে সর্বোচ্চ ধাপে বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ২০ হাজার টাকার বেশি করার প্রস্তাব রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত ১:৮ রাখার সুপারিশ করা হয়েছে।

২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে বেতন ও ভাতা খাতে অতিরিক্ত ২২ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যা নতুন বেতন কাঠামো আংশিক বাস্তবায়নের প্রস্তুতির অংশ হিসেবে দেখা হচ্ছে।

অর্থ উপদেষ্টা বলেন, প্রস্তাবিত কাঠামো বাস্তবসম্মত এবং দেশের আর্থিক সক্ষমতা বিবেচনায় করেই তৈরি করা হয়েছে। মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় এবং বাজার পরিস্থিতির বিষয়গুলো গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, নতুন বেতন কাঠামো বাস্তবায়িত হলে কর্মকর্তা-কর্মচারীরা সন্তুষ্ট হবেন।

বেতন বৃদ্ধি বাজারে নেতিবাচক প্রভাব ফেলবে কি না—এমন প্রশ্নে তিনি বলেন, এতে বাজারে কোনো বিরূপ প্রতিক্রিয়া দেখা দেবে না। জাতীয় নির্বাচনের সঙ্গে বেতন বৃদ্ধির কোনো সম্পর্ক নেই বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে অর্থ উপদেষ্টা জানান, আগামী ২৭ জানুয়ারি করনীতি নিয়ে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেবে পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই)। ভবিষ্যৎ রাজস্ব ব্যবস্থাপনা এবং নতুন বেতন কাঠামো বাস্তবায়নের পথনকশা অনেকাংশেই ওই প্রতিবেদনের ওপর নির্ভর করবে।

২৫০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন