সর্বশেষ

জাতীয়কাতার, আমিরাত, কুয়েতসহ মধ্যপ্রাচ্যের ৬ দেশের প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি বার্তা
কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, এক বাংলাদেশিসহ আহত কয়েকজন
ঠাকুরগাঁও সদর হাসপাতাল ৫শ' শয্যায় উন্নীত করার প্রতিশ্রুতি মির্জা ফখরুলের
সারাদেশটাঙ্গাইলের সাবেক এমপির লাশ ভারত থেকে দেশে ফিরল
রাজশাহীতে মিথ্যা প্রচারণা, পোশাক শোরুমে জরিমানা
সাঘাটায় লাইসেন্সবিহীন সেমাই কারখানায় অভিযান, জরিমানা ও পণ্য ধ্বংস
জামালপুরে অবৈধ মজুদকৃত টিসিবির ১৪শ' লিটার তেল জব্দ
জাফলং-এ বালু উত্তোলনবিরোধী অভিযান: ২ জনের কারাদণ্ড
কুষ্টিয়ার দৌলতপুরে ফসলি জমির মাটি বিক্রি: যুবককে ৫০ হাজার টাকা জরিমানা
জয়পুরহাটে পারিবারিক কলহের জেরে গৃহবধূকে ফাঁস দিয়ে হত্যা
কুষ্টিয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত একাধিক, ভাঙচুর-লুটপাট ২০ বাড়িতে
নোয়াখালী টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সভাপতি লিয়াকত, সম্পাদক রহিম
আন্তর্জাতিকহামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হামলায় নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক
খামেনির উপদেষ্টা শামখানি ও বিপ্লবী গার্ড প্রধান পাকপুরও নিহত হয়েছেন: ইরান
খামেনি নিহত হয়েছেন, ট্রুথ সোশ্যালে জানালেন ট্রাম্প
মধ্যপ্রাচ্যে ২৭ মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলার দাবি
খেলানাটকীয় জয়ের পরও পাকিস্তানের বিদায়, সেমিফাইনালে নিউজিল্যান্ড
সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে জামায়াত নেতাকর্মীদের ভয়ভীতি ও গ্রেপ্তারের অভিযোগ বুলবুলের

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

বৃহস্পতিবার , ১৫ জানুয়ারি, ২০২৬ ১১:২৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনে জামায়াতে ইসলামীর নির্বাচনি কার্যক্রমে যুক্ত নেতা-কর্মী ও সমর্থকদের বিরুদ্ধে ভয়ভীতি, হুমকি এবং গ্রেপ্তারের চেষ্টা চলছে- এমন অভিযোগ করেছেন দলটির প্রার্থী ও ঢাকা দক্ষিণ মহানগরীর আমির নুরুল ইসলাম বুলবুল।

বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের রিফুজিপাড়া এলাকায় অনুষ্ঠিত এক উঠোন বৈঠকে এসব অভিযোগ তুলে ধরেন তিনি। নুরুল ইসলাম বুলবুল বলেন, জামায়াতে ইসলামীর পক্ষে যারা নির্বাচনে কাজ করছেন, তাদের নিয়মিত ভয় দেখানো হচ্ছে এবং পুলিশ দিয়ে গ্রেপ্তার করানোর হুমকি দেওয়া হচ্ছে।

তিনি দাবি করেন, দীর্ঘদিনের নির্যাতন ও নিপীড়নের পরও জামায়াতে ইসলামিকে নিশ্চিহ্ন করা সম্ভব হয়নি। চাঁপাইনবাবগঞ্জসহ দেশের কোথাও সন্ত্রাস, ভয়ভীতি বা হুমকির মাধ্যমে দাঁড়িপাল্লার ভোটারদের দমিয়ে রাখার যে কোনো প্রচেষ্টার জবাব জনগণ ব্যালটের মাধ্যমেই দেবে।

জামায়াত প্রার্থী আরও বলেন, হুমকি, মামলা ও গ্রেপ্তারের ভয়েই একসময় রাজনৈতিক প্রতিপক্ষরা পালিয়ে ছিলেন এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে তাদের কাউকে মাঠে দেখা যায়নি। তার ভাষায়, দাঁড়িপাল্লার পক্ষে থাকা জনগণ কোনো ‘রক্তচক্ষু’কে ভয় করে না এবং মামলা-মোকদ্দমা দিয়ে তাদের দমন করা যাবে না।

দেশব্যাপী জামায়াতে ইসলামী দিন দিন একটি শক্তিশালী ও সংগঠিত রাজনৈতিক শক্তিতে পরিণত হচ্ছে বলেও দাবি করেন নুরুল ইসলাম বুলবুল। তিনি বলেন, এ বাস্তবতা না বোঝাই রাজনৈতিক প্রতিপক্ষের ‘ভুল রিডিং’। হুমকি, মামলা কিংবা উচ্ছেদের স্বপ্ন থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি সতর্ক করেন, এসব অপচেষ্টা অব্যাহত থাকলে তার উপযুক্ত জবাব আসবে ভোটের মাঠেই।

৩৪৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন