সর্বশেষ

জাতীয়রাজধানীসহ বিভিন্ন এলাকায় ৫.৪ মাত্রার ভূমিকম্প
কক্সবাজারে গ্যাস পাম্পের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী
রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনর্গঠনের প্রতিশ্রুতি মির্জা ফখরুলের
রাজধানীর নারিন্দায় এসি বিস্ফোরণ, একই পরিবারের তিনজন দগ্ধ
দুর্নীতি-সন্ত্রাসমুক্ত দেশ গড়ার আহ্বান জনপ্রশাসন প্রতিমন্ত্রীর
সারাদেশমানুষ আর খবরদারির রাজনীতি চায় না': মাদারীপুরে প্রতিমন্ত্রী নুর
পটুয়াখালীর কলাপাড়ায় বিএনপি সমর্থককে মারধরের অভিযোগ
কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি শেখ আবু সাঈদ, সম্পাদক শাতিল মাহমুদ
ভূমি সেবায় স্বচ্ছতা আনতে রাজশাহীতে ‘ওয়ান স্টপ সার্ভিস’ চালুর ঘোষণা
ঝিনাইদহে ৪ বছরের শিশু তাবাচ্ছুম হত্যার মূল অভিযুক্ত গ্রেফতার
ঝিনাইদহে বাল্যবিবাহ প্রতিরোধে সাংবাদিকদের পরামর্শ সভা
ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির সভায় সংঘর্ষ, পুলিশসহ আহত ৮
সাতক্ষীরায় ভূমিকম্পে আতঙ্ক: বাড়ি ছেড়ে রাস্তায় মানুষ
জয়পুরহাটে টিসিবি পণ্যের অবৈধ বিক্রির অভিযোগে মামলা, গ্রেপ্তার ২
মাগুরায় সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীকে বর্ণাঢ্য সংবর্ধনা
টাঙ্গাইলে ফ্রি ওয়াইফাই ও আইটিতে কর্মসংস্থান বাড়ানোর পরিকল্পনা মন্ত্রীর
বন্ধ বিমানবন্দর চালু করাই অগ্রাধিকার: জামালপুরে প্রতিমন্ত্রী মিল্লাত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন ময়মনসিংহে অনুষ্ঠিত
ভালুকায় বিএনপির সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ময়মনসিংহে ফলের বাজারে আগুন: কেজিতে বেড়েছে ৫০ থেকে ২৫০ টাকা
নাটোরে অগ্নিকাণ্ডে কৃষকের ৭ ঘর ভস্মীভূত, পুড়েছে গবাদি পশু
ফরিদপুরে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা, ভাই ও মা আহত
পটুয়াখালীর কুয়াকাটায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ৮ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত
ঝালকাঠির নলছড়িতে ডাণ্ডাবেড়ি পরেই বাবার জানাজায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রাকিবুল
দিনাজপুরে গভীর নলকূপ নিয়ে দ্বন্দ্বে সেচ বন্ধ, পানির দাবিতে বিক্ষোভ
আন্তর্জাতিকআফগানিস্তানের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা পাকিস্তানের, অভিযানে ১৩৩ জন তালেবান নিহতের দাবি
খেলাবিশ্বকাপে প্রাইজমানির রেকর্ড ফিফার, তবু লোকসানের শঙ্কা ইউরোপের দলগুলোর
সারাদেশ

চরাঞ্চলে কম্বল ও গাছের চারা বিতরণ

যমুনার চরে শীতের দাপট, উষ্ণতার ছোঁয়া দিল মুনলাইট

স্টাফ রিপোর্টার, বগুড়া
স্টাফ রিপোর্টার, বগুড়া

সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬ ৪:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
প্রতিবছর বন্যা, দারিদ্র্য ও প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করেই টিকে থাকতে হয় চরাঞ্চলের মানুষকে। তার ওপর শীত মৌসুম এলেই যেন দুর্ভোগ চরমে পৌঁছে। যমুনা নদীর তীরবর্তী চরগুলোতে হিমেল বাতাস আর কনকনে ঠান্ডা হয়ে ওঠে অসহায় মানুষের জন্য নতুন এক সংকট।

এমন পরিস্থিতিতে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চরবাটিয়া ও আশপাশের কয়েকটি চরের দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে মানবিক সংগঠন মুনলাইট ডেভেলপমেন্ট সোসাইটি। মঙ্গলবার (১২ জানুয়ারি ২০২৬) সকালে কুয়াশাচ্ছন্ন পরিবেশে চরাঞ্চলের শতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। একই সঙ্গে জীবিকা সহায়তার অংশ হিসেবে দেওয়া হয় সবজি বীজ ও প্রতিটি পরিবারকে একটি করে গাছের চারা।

কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবীণ এনজিও ব্যক্তিত্ব ও পল্লী উন্নয়ন প্রকল্পের চিফ কো-অর্ডিনেটর আবু হাসনাত সাঈদ, মুনলাইট ডেভেলপমেন্ট সোসাইটির নির্বাহী সদস্য মঞ্জুরুল হক টুটু, পল্লী স্বাস্থ্য উন্নয়ন সংস্থার পরিচালক শাহিন ইসলাম নয়ন, শিলদহ বাড়ির সমাজ উন্নয়ন সংস্থার পরিচালক নাজমা খাতুন, মুনলাইটের কো-অর্ডিনেটর জনি ইসলাম ও নাসিদ আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কম্বল পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন চরবাটিয়ার বৃদ্ধা রওশন আরা। তিনি বলেন, “নদীর ধারে শীতটা সহ্য করা খুব কঠিন। অনেক রাত না ঘুমিয়েই কাটে। আজ এই কম্বল পেয়ে মনে অনেক শান্তি লাগছে।”

দিনমজুর শফিকুল ইসলাম জানান, “শীতকালে কাজ কম থাকে। সংসার চালাতে হিমশিম খেতে হয়। এই সহায়তা আমাদের জন্য বড় ভরসা।”

একই দিনে গাবতলী উপজেলার শিলদহ বাড়ি ও হাতীবান্ধা গ্রামের প্রতিবন্ধী ও হতদরিদ্র মানুষের মাঝেও কম্বল বিতরণ করা হয়। দীর্ঘদিন ধরে দারিদ্র্য ও শারীরিক প্রতিবন্ধকতার সঙ্গে লড়াই করা মানুষগুলোর জন্য এই উদ্যোগ কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছে।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়, শুধু শীত নিবারণ নয়—দীর্ঘমেয়াদে মানুষকে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যেই বীজ ও গাছের চারা বিতরণ করা হয়েছে।

যমুনার হিমেল বাতাসে যখন চরজীবন কাঁপছে, তখন মুনলাইট ডেভেলপমেন্ট সোসাইটির এই মানবিক উদ্যোগ অসহায় মানুষের মনে জাগিয়েছে উষ্ণতার আশ্বাস।

২১৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন