সর্বশেষ

জাতীয়ধর্মীয় নেতাদের মাসিক সম্মানি কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
মধ্যপ্রাচ্য সংকট: নিরাপত্তা ঝুঁকিতে আজও বাতিল ২৪ ফ্লাইট
সারাদেশজামিনে মুক্তি পেলেন সাংবাদিক আনিস আলমগীর
জামালপুরে শুরু হলো বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ
কুমিল্লার শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের কূপ-৫ উদ্বোধন, প্রতিদিন ৮ মিলিয়ন ঘনফুট যুক্ত
টাঙ্গাইলে ভোক্তা অধিদপ্তরের অভিযান: দুই প্রতিষ্ঠানকে জরিমানা
নওগাঁয় আলুর দাম ক্রমশ কমছে, কৃষকের দুশ্চিন্তা
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় এমপি’র নেতৃত্বে খাল পরিষ্কার অভিযান
রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে ও খাল পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন
মোংলাসহ বিভিন্ন নৌপথে ঈদ জননিরাপত্তায় কোস্ট গার্ডের তল্লাশি শুরু
সাংবাদিক লাঞ্চনের অভিযোগে ৩ নং আলীহাট ইউপি সদস্যকে শোকজ
চুয়াডাঙ্গায় মশা নিধন ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
চাঁপাইনবাবগঞ্জে বৃদ্ধাশ্রমে বাড়ছে প্রবীণদের সংখ্যা, উদ্বিগ্ন সচেতন মহল
ভোলাহাটে সৌদি আরবের উপহারের খেজুর পেল ৪২ মাদ্রাসা
জাল সনদের অভিযোগ কুমারখালীর বিদ্যালয়ের শিক্ষিকা শিরিনা খাতুনের বিরুদ্ধে
নেত্রকোণায় মশা নিধনে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি
পায়রা বন্দর নৌ-পুলিশের বিরুদ্ধে চাঁদা আদায়ের অভিযোগ
নারায়ণগঞ্জের বন্দরে পল্লী বিদ্যুৎ সাবস্টেশনে ট্রান্সফরমার বিস্ফোরণ, ক্ষতি প্রায় ১০ লাখ
গরুর পা কেটে জখমের ঘটনায় যুবক আটক, গোয়াইনঘাটে চাঞ্চল্য
ঝোড়ো বাতাসে গাছের ডাল ভেঙে মোটরসাইকেলে পড়ে নিহত ২ যুবক
গোয়াইনঘাটে পোল্ট্রি ফার্মে কিশোরের গলা কেটে হত্যা, ডিবি-পুলিশের অভিযানে আটক ২
মুন্সিগঞ্জে শত অসহায় পরিবারকে ঈদ উপহার দিল ‘হাটলক্ষীগঞ্জ তরুণ ফাউন্ডেশন’
আন্তর্জাতিকমোজতবা খামেনি ও আইআরজিসি নেতাদের ধরতে পুরস্কার ঘোষণা
ইরানের ক্ষেপণাস্ত্র মোকাবিলায় দক্ষিণ কোরিয়া থেকে থাড সরাচ্ছে যুক্তরাষ্ট্র
ইরাকের বাগদাদে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাত হেনেছে
খেলাআইপিএলে খেলতে পিএসএল ছাড়লেন মুজারাবানি, পিসিবি নেবে আইনি ব্যবস্থা
সারাদেশ

ঋণের প্রলোভনে কোটি টাকা আত্মসাৎ, ভুক্তভোগীদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ

সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬ ১২:২৭ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জে ঋণ দেওয়ার আশ্বাস দিয়ে প্রায় দুই কোটি টাকা আত্মসাৎ করে উধাও হওয়া চীপ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির কর্মকর্তাদের গ্রেপ্তার ও টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগী গ্রাহকরা।

সোমবার (১২ জানুয়ারি) দুপুরে জেলা শহরের থানাপাড়া এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন ভুক্তভোগীরা।

মানববন্ধনে বক্তব্য দেন ভুক্তভোগী রেজাউল ভূইয়া ও সমিতির মাঠকর্মী রিপা আক্তার।
মাঠকর্মী রিপা আক্তার বলেন, সমবায় সমিতিটি চালু হওয়ার পর তিনি সেখানে চাকরি নেন। এরপর কর্তৃপক্ষের নির্দেশে বিভিন্ন মানুষের কাছ থেকে ঋণ দেওয়ার কথা বলে টাকা সংগ্রহ করেন। কিন্তু হঠাৎ করেই সমিতির কর্মকর্তারা পালিয়ে যান। এর ফলে গ্রাহকদের চাপ ও হয়রানির শিকার হচ্ছেন তিনি। দ্রুত প্রতারক কর্মকর্তাদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

ভুক্তভোগী রেজাউল ভূইয়া বলেন, ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে সমিতির কর্মকর্তারা জেলার বিভিন্ন এলাকার প্রায় ৮৫০ জন মানুষের কাছ থেকে সঞ্চয় ও অন্যান্য খাতে টাকা জমা নেন। পরবর্তীতে ঋণ না দিয়ে হঠাৎ অফিসে তালা ঝুলিয়ে প্রায় দুই কোটি টাকা নিয়ে তারা আত্মগোপনে চলে যান। তিনি অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে আত্মসাৎ করা টাকা ফেরত দেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

ভুক্তভোগীরা জানান, দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে তারা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।

১৭৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন