সর্বশেষ

জাতীয়ধর্মীয় নেতাদের মাসিক সম্মানি কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
মধ্যপ্রাচ্য সংকট: নিরাপত্তা ঝুঁকিতে আজও বাতিল ২৪ ফ্লাইট
সারাদেশসাংবাদিক লাঞ্চনের অভিযোগে ৩ নং আলীহাট ইউপি সদস্যকে শোকজ
চুয়াডাঙ্গায় মশা নিধন ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
চাঁপাইনবাবগঞ্জে বৃদ্ধাশ্রমে বাড়ছে প্রবীণদের সংখ্যা, উদ্বিগ্ন সচেতন মহল
ভোলাহাটে সৌদি আরবের উপহারের খেজুর পেল ৪২ মাদ্রাসা
জাল সনদের অভিযোগ কুমারখালীর বিদ্যালয়ের শিক্ষিকা শিরিনা খাতুনের বিরুদ্ধে
নেত্রকোণায় মশা নিধনে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি
পায়রা বন্দর নৌ-পুলিশের বিরুদ্ধে চাঁদা আদায়ের অভিযোগ
নারায়ণগঞ্জের বন্দরে পল্লী বিদ্যুৎ সাবস্টেশনে ট্রান্সফরমার বিস্ফোরণ, ক্ষতি প্রায় ১০ লাখ
গরুর পা কেটে জখমের ঘটনায় যুবক আটক, গোয়াইনঘাটে চাঞ্চল্য
ঝোড়ো বাতাসে গাছের ডাল ভেঙে মোটরসাইকেলে পড়ে নিহত ২ যুবক
গোয়াইনঘাটে পোল্ট্রি ফার্মে কিশোরের গলা কেটে হত্যা, ডিবি-পুলিশের অভিযানে আটক ২
মুন্সিগঞ্জে শত অসহায় পরিবারকে ঈদ উপহার দিল ‘হাটলক্ষীগঞ্জ তরুণ ফাউন্ডেশন’
আন্তর্জাতিকমোজতবা খামেনি ও আইআরজিসি নেতাদের ধরতে পুরস্কার ঘোষণা
ইরানের ক্ষেপণাস্ত্র মোকাবিলায় দক্ষিণ কোরিয়া থেকে থাড সরাচ্ছে যুক্তরাষ্ট্র
ইরাকের বাগদাদে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাত হেনেছে
খেলাআইপিএলে খেলতে পিএসএল ছাড়লেন মুজারাবানি, পিসিবি নেবে আইনি ব্যবস্থা
সারাদেশ

বগুড়া-৭ সাবেক এমপি রেজাউল করিম ও স্ত্রী'র বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা 

স্টাফ রিপোর্টার, বগুড়া
স্টাফ রিপোর্টার, বগুড়া

বৃহস্পতিবার , ৮ জানুয়ারি, ২০২৬ ১১:৩২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বগুড়ার গাবতলী ও শাজাহানপুর নিয়ে গঠিত বগুড়া-৭ আসনের সাবেক সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাবলু ও তার স্ত্রী বিউটি খাতুনের বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।

তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে প্রায় ১ কোটি ২ লাখ ৬ হাজার ২৯৩ টাকা মূল্যের সম্পদ অবৈধভাবে অর্জনের।

দুর্নীতি দমন কমিশন (দুদক) এ অভিযোগপত্র আদালতে দাখিল করলে বগুড়ার সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মোঃ শাহজাহান কবির আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ও হুলিয়া জারি করেন।

আদালত সূত্রে জানা যায়, দুদক পৃথকভাবে সাবেক এমপি বাবলু ও তার স্ত্রীকে সম্পদ বিবরণী দাখিলের জন্য নোটিশ দেয়। সম্পদ বিবরণী জমা দেওয়ার পর দুদক প্রধান কার্যালয় যাচাই ও অনুসন্ধান চালালে জানা যায়, তারা আয় বহির্ভূতভাবে সম্পদের তথ্য গোপন করেছেন। প্রমাণ পাওয়ার পর ২০২৪ সালের ২৫ মার্চ দুদকের বগুড়া জেলা কার্যালয়ের তৎকালীন উপ-পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম মামলাটি দায়ের করেন।

মামলার তদন্ত শুরু করেন সহকারী পরিচালক তারিকুর রহমান। পরে তার বদলির পর সহকারী পরিচালক জাহিদুল ইসলাম দায়িত্ব গ্রহণ করে। তদন্ত শেষে গত ডিসেম্বর মাসে অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়। অভিযোগপত্রে আসামিদের পলাতক উল্লেখ করে গ্রেফতারি পরোয়ানা ও হুলিয়া জারির আবেদন করা হয়, যা আদালত মঞ্জুর করেন।

এদিকে, সাবেক এমপি বাবলু আরও ৭৭ লাখ ৩৮ হাজার টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা একটি পৃথক মামলাতেও গ্রেফতারি পরোয়ানা ও হুলিয়া জারি করেছেন আদালত।

সাবেক সংসদ সদস্য রেজাউল করিম বাবলু শাজাহানপুর উপজেলার মাঝিড়া ইউনিয়নের ডোমনপুকুর আকন্দপাড়া গ্রামের মৃত ময়েন উদ্দিন গোলবাগীর ছেলে। দুদক সূত্র জানায়, আইন অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

২৬২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন