সর্বশেষ

জাতীয়জামিন করিয়ে দেওয়ার নামে এক কোটি টাকা দাবি: তদন্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
বৃহস্পতিবার বসছে ত্রয়োদশ সংসদ, স্পিকার-ডেপুটি স্পিকার নিয়ে সিদ্ধান্ত আজ
ঢাকা থেকে আরও ২৮ ফ্লাইট বাতিল, ১২ দিনে মোট ৩৯১
সারাদেশকিশোরগঞ্জে বিস্ফোরক মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
জামালপুরে গণধর্ষণ মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড
বরিশালে ভাঙনের ঝুঁকিতে মেহেন্দিগঞ্জর কয়েকশ' একর কৃষিজমি ও ঘরবাড়ি
কলাপাড়ায় হত্যা মামলার সাক্ষীদের হুমকির অভিযোগ, দ্রুত গ্রেপ্তার চায় পরিবার
বোনাসের দাবিতে বরিশাল সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের কর্মবিরতি
শিশু রোগীকে ভুল ওষুধ দেয়ায় সিটি ফার্মেসিকে ৮০ হাজার টাকা জরিমানা
সাতক্ষীরার কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চুরি, ১৮ লাখ টাকার সম্পদ লুট
গাজীপুরে ৩ হাজার পিস ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি আটক
কোনাবাড়ীতে মোবাইলের দোকানে অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষয়ক্ষতি
ধামরাইয়ে গ্যাস বিস্ফোরণ: দম্পতি দগ্ধ, স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক
সিলেটের কানাইঘাটে ৯ দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি
শিবগঞ্জে বিজিবির পৃথক অভিযানে বিপুল নেশাজাতীয় সিরাপ ও ট্যাবলেট জব্দ, আটক ১
আন্তর্জাতিকহরমুজ প্রণালিতে মাইন বসাচ্ছে ইরান, ‘নজিরবিহীন’ পরিণতির হুঁশিয়ারি দিলেন ট্রাম্প
মধ্যপ্রাচ্যের শান্তি নষ্ট করছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র: উত্তর কোরিয়া
খেলাবিশ্বকাপের পথচলায় পাকিস্তানকে সামনে পাচ্ছে বাংলাদেশ
নিউক্যাসলের মাঠে শেষ মুহূর্তে বার্সার রক্ষা, আতালান্তাকে ৬–১ গোলে উড়িয়ে দিল বায়ার্ন
শিক্ষা

ঘুষের টাকাসহ যশোরের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আটক

শামীস বিন সাত্তার
শামীস বিন সাত্তার

বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬ ৩:২৪ অপরাহ্ন

শেয়ার করুন:
যশোরের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলমকে ঘুষ গ্রহণের সময় এক লাখ ২০ হাজার টাকাসহ হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (৭ জানুয়ারি) বিকেলে যশোর জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

দুদক যশোর কার্যালয় সূত্রে জানা গেছে, উপপরিচালক মো. সালাউদ্দিন ও সহকারী পরিচালক মো. আল আমিনের নেতৃত্বে একটি বিশেষ দল বিকেলে ওই কার্যালয়ে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার নিজ কক্ষ থেকে ঘুষের নগদ এক লাখ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়।

দুদক ও অভিযোগ সূত্রে জানা যায়, যশোর সদর উপজেলার বসুন্দিয়া খানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ নুরুন্নবীর স্ত্রী শিরিনা আক্তার ঝিকরগাছা উপজেলার কাউরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। গত বছরের ২ অক্টোবর তাঁর মৃত্যু হয়। এরপর স্ত্রীর পেনশন ও অন্যান্য প্রাপ্য অর্থ ছাড়ের জন্য নুরুন্নবী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেন।

অভিযোগে বলা হয়, গত তিন মাস ধরে নানা অজুহাতে তাঁকে দপ্তরে দপ্তরে ঘুরানো হয়। এক পর্যায়ে ৮০ হাজার টাকা ঘুষ নেওয়া হলেও পেনশনের ফাইল ছাড় করা হয়নি। পরে আরও টাকা দাবি করা হয় এবং ঘুষ না দিলে পেনশনের অর্থ ছাড় হবে না বলে জানানো হয়। এমনকি খুলনা বিভাগের এক কর্মকর্তার সহযোগিতায় মৃত শিক্ষিকার বেসিক বেতন কমিয়ে দেওয়ার অভিযোগও তোলেন ভুক্তভোগী শিক্ষক।

মোহাম্মদ নুরুন্নবী জানান, বুধবার বিকেলে ফাইল ছাড়ের কথা বলে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার হাতে এক লাখ ২০ হাজার টাকা তুলে দেন তিনি। তবে এর আগেই বিষয়টি দুদককে অবহিত করায় পূর্বপরিকল্পনা অনুযায়ী অভিযান চালিয়ে আশরাফুল আলমকে আটক করা হয়।

দুদক যশোর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল আমিন জানান, ঘুষ গ্রহণের অভিযোগে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

৩৬১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
শিক্ষা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন