সর্বশেষ

জাতীয়রমজানে বাজার স্থিতিশীল রাখতে পর্যাপ্ত পণ্য মজুদ: খন্দকার আব্দুল মুক্তাদির
১৫ দিনের মধ্যে খাল খনন কর্মসূচি : পানিসম্পদ প্রতিমন্ত্রী
কয়েকদিন মেঘলা থাকবে আকাশ, দক্ষিণাঞ্চলে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস
সারাদেশআড়াইহাজারে পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই; আহত ৯, আটক ৫
গোপালগঞ্জে বিলে বিষ প্রয়োগে ৫০ বিঘা পেঁয়াজ ক্ষতিগ্রস্ত
আন্তর্জাতিকআফগানিস্তানের ভেতরে বিমান হামলার হুঁশিয়ারি পাকিস্তান মন্ত্রীর
মিসরে ট্রাক-পিকআপ সংঘর্ষে ১৮ জন নিহত, আহত ৩
খেলাগাজায় ২৫ হাজার আসনের স্টেডিয়াম নির্মাণে ফিফার ঘোষণা
চিপকে ৮২ রানের দাপুটে জয়, হাসিমুখে বিশ্বকাপ শেষ আফগানিস্তানের
সারাদেশ

শেরপুরে র‌্যাবের অভিযান: ৩৬৯ বোতল বিদেশি মদসহ দুই কারবারি আটক

স্টাফ রিপোর্টার, শেরপুর 
স্টাফ রিপোর্টার, শেরপুর 

রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬ ১১:২২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
শেরপুরের নালিতাবাড়ি উপজেলার গারো পাহাড়ি সীমান্ত এলাকায় র‌্যাব-১৪ বৃহস্পতিবার ভোরে অভিযান চালিয়ে ৩৬৯ বোতল বিদেশি মদ, একটি মোটরসাইকেল ও চাইনিজ কুড়ালসহ দুই মাদক কারবারিকে আটক করেছে।

র‌্যাব-১৪ সিপিসি-১ সূত্রে জানা গেছে, রবিবার (৪ জানুয়ারি) ভোর ৫টা ৩০ মিনিটে নালিতাবাড়ি সীমান্ত সড়কের বারোমারী মিশন এলাকার বটতলার নাকুগাঁও-মধুটিলা অংশে অভিযান পরিচালনা করা হয়। ওই এলাকায় ভারতীয় মদ বিক্রির জন্য দুই কারবারি অবস্থান করছে—এই তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালিত হয়।

আটককৃতরা হলেন দাওধারা গ্রামের নুরুল ইসলামের ছেলে মো. শামিম আহম্মেদ (২০) এবং সম্চুড়া গ্রামের আবুল হোসেনের ছেলে মো. ছামিদুল ইসলাম সাব্বির (১৯)।

এ সময় উদ্ধার করা হয়েছে ৩৬৯ বোতল বিদেশি মদ, একটি সুজুকি ১৫০ সিসি মোটরসাইকেল ও একটি চাইনিজ কুড়াল। উদ্ধারকৃত মদের বাজারমূল্য প্রায় ১৬ লাখ টাকা এবং মোটরসাইকেলের মূল্য আড়াই লাখ টাকা।

আটক দুই কারবারিকে নালিতাবাড়ি থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব জানায়, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়া চলছে।

র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর আসিফ আল-রাজ বলেন, 'আইনশৃঙ্খলা বজায় রাখা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।'

১৭৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন