সর্বশেষ

জাতীয়তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রীর প্রথম কর্মদিবস, চারা রোপণ ও মোনাজাতে অংশগ্রহণ
একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন ডা. শফিকুর রহমান ও নাহিদ
কিছুদিনের মধ্যে মোংলা বন্দরের আমূল পরিবর্তনের ঘোষণা নৌ পরিবহণ মন্ত্রীর
শহীদ মিনারে মানুষের ঢল, শহীদদের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা
সারাদেশসারাদেশে গভীর শ্রদ্ধায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
বাংলা ভাষাকে ধারন করলে 'ইনকিলাব জিন্দাবাদ' চলবে না: মন্ত্রী
দৌলতপুরে মাদক, অস্ত্র ও চাঁদাবাজি প্রতিরোধে কঠোর হুঁশিয়ারি
পঞ্চগড়ে ভাষা সৈনিক সুলতান ও আব্দুল কাদির বইমেলার উদ্বোধন
রংপুরে নকল ঘি কারখানায় অভিযান, ভেজাল পণ্য জব্দ
সাতক্ষীরায় নিষিদ্ধ শাপলা পাতা মাছসহ ২২ জেলে আটক
শেরপুরে চুরির সন্দেহে যুবককে ঝুলিয়ে মারধরের অভিযোগ, ভিডিও ভাইরাল
জুয়া ছাড়তে ‘দুধ দিয়ে গোসল’, কোটালীপাড়ায় যুবকের ব্যতিক্রমী ঘোষণা
ভেদরগঞ্জে ৪শ' দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ
বেতাগী পৌরসভার উন্নয়নকাজ পরিদর্শনে অতিরিক্ত সচিব নাজমুল হুদা শামিম
জামালপুর-শেরপুর ব্রিজে বাবা-ছেলের মৃত্যু: পুলিশের গাফিলতির অভিযোগ
কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু, ট্রাকচালক পলাতক
বেনাপোল-পেট্রাপোল সীমান্তে এবারও হয়নি মাতৃভাষা দিবসের মিলনমেলা
জনগণের আশা সামনে রেখে মানবিক বাংলাদেশ গড়তে হবে : সিরাজগঞ্জে এমপি
পঞ্চগড়ে ঐক্যবদ্ধ গণতন্ত্রকে নস্যাৎ করা যাবে না : পঞ্চগড়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী
কুমিল্লায় রমজানে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রির কার্যক্রম শুরু
নারায়ণগঞ্জে প্রকাশ্য ডাকাতি: এমপি'র নির্দেশে দুইজন আটক
পটুয়াখালীতে সংখ্যালঘু পরিবারের ওপর হামলা ও জমি দখলের অভিযোগ
গাইবান্ধায় ফলের দাম আকাশছোঁয়া, সাধারণ মানুষের নাগালের বাইরে
মৌলভীবাজারে রাতের সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু
কুমারখালীতে দুই শতাধিক দরিদ্র পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ
নওগাঁয় সুবিধাবঞ্চিত ৬শ' পরিবারের মধ্যে রোজার খাদ্যসামগ্রী বিতরণ
শ্যামপুরে একুশের প্রভাতে আ. লীগের দলীয় পতাকা উত্তোলন
গোপালগঞ্জে বাসের চাপায় বৃদ্ধা নিহত, মহাসড়ক এক ঘণ্টা অবরুদ্ধ
সাতক্ষীরায় বসন্তে খুশির বার্তা: আমের বাম্পার ফলনের আশা
আন্তর্জাতিকজাতিসংঘের পাল্টা ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’ কি নতুন বিশ্বব্যবস্থার ইঙ্গিত
খেলাএশিয়ান কাপ খেলতে অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ দল
তিন মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ
জাতীয়

ফার্মগেটে তেজগাঁও কলেজ শিক্ষার্থীদের অবরোধে স্থবির যান চলাচল, চরম দুর্ভোগ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬ ৬:৪৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর ফার্মগেট এলাকায় তেজগাঁও কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে।

রোববার সকাল পৌনে ১০টার দিকে শিক্ষার্থীরা ফার্মগেট মোড় ও আশপাশের সড়কে অবস্থান নিলে ফার্মগেট, খামারবাড়ি, বিজয় সরণি ও তেজগাঁও এলাকার সড়কগুলোতে যান চলাচল কার্যত বন্ধ হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েক শত শিক্ষার্থী সড়কে নেমে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। ফলে অফিসগামী মানুষসহ সাধারণ যাত্রীদের দীর্ঘ সময় যানজটে আটকে পড়তে হয়। বিকল্প সড়কগুলোতেও তীব্র চাপ তৈরি হওয়ায় দুর্ভোগ আরও বেড়ে যায়।

জানা গেছে, গত বছরের ৬ ডিসেম্বর রাতে তেজগাঁও কলেজের ছাত্রাবাসে দুই পক্ষের সংঘর্ষে গুরুতর আহত হন উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা (১৮)। আহত অবস্থায় চার দিন চিকিৎসাধীন থাকার পর ১০ ডিসেম্বর তার মৃত্যু হয়। এ ঘটনার পর থেকেই দোষীদের বিচারের দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন তার সহপাঠীরা।

শিক্ষার্থীরা জানান, দ্রুত বিচার নিশ্চিত না হওয়ায় তারা আবারও সড়কে নামতে বাধ্য হয়েছেন। এর আগেও একই দাবিতে একাধিকবার সড়ক অবরোধ করা হয়েছে।

এদিকে অবরোধের ফলে মোহাম্মদপুর থেকে তেজগাঁওগামী যানবাহন খামারবাড়ি এলাকায় আটকে পড়ে। বিজয় সরণি সড়কেও দীর্ঘ যানজট দেখা দেয়, এতে শতশত মানুষ ভোগান্তির শিকার হন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছেন। তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে সড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে।



এ বিষয়ে সেখানকার কিছুক্ষণ আগের পরিস্থিতি জানতে ক্লিক করুন এই লিংকে, https://www.facebook.com/share/v/183cppcs6y/

২০০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন