সর্বশেষ

জাতীয়ধর্মীয় নেতাদের মাসিক সম্মানি কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
মধ্যপ্রাচ্য সংকট: নিরাপত্তা ঝুঁকিতে আজও বাতিল ২৪ ফ্লাইট
সারাদেশজামিনে মুক্তি পেলেন সাংবাদিক আনিস আলমগীর
জামালপুরে শুরু হলো বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ
কুমিল্লার শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের কূপ-৫ উদ্বোধন, প্রতিদিন ৮ মিলিয়ন ঘনফুট যুক্ত
টাঙ্গাইলে ভোক্তা অধিদপ্তরের অভিযান: দুই প্রতিষ্ঠানকে জরিমানা
নওগাঁয় আলুর দাম ক্রমশ কমছে, কৃষকের দুশ্চিন্তা
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় এমপি’র নেতৃত্বে খাল পরিষ্কার অভিযান
রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে ও খাল পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন
মোংলাসহ বিভিন্ন নৌপথে ঈদ জননিরাপত্তায় কোস্ট গার্ডের তল্লাশি শুরু
সাংবাদিক লাঞ্চনের অভিযোগে ৩ নং আলীহাট ইউপি সদস্যকে শোকজ
চুয়াডাঙ্গায় মশা নিধন ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
চাঁপাইনবাবগঞ্জে বৃদ্ধাশ্রমে বাড়ছে প্রবীণদের সংখ্যা, উদ্বিগ্ন সচেতন মহল
ভোলাহাটে সৌদি আরবের উপহারের খেজুর পেল ৪২ মাদ্রাসা
জাল সনদের অভিযোগ কুমারখালীর বিদ্যালয়ের শিক্ষিকা শিরিনা খাতুনের বিরুদ্ধে
নেত্রকোণায় মশা নিধনে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি
পায়রা বন্দর নৌ-পুলিশের বিরুদ্ধে চাঁদা আদায়ের অভিযোগ
নারায়ণগঞ্জের বন্দরে পল্লী বিদ্যুৎ সাবস্টেশনে ট্রান্সফরমার বিস্ফোরণ, ক্ষতি প্রায় ১০ লাখ
গরুর পা কেটে জখমের ঘটনায় যুবক আটক, গোয়াইনঘাটে চাঞ্চল্য
ঝোড়ো বাতাসে গাছের ডাল ভেঙে মোটরসাইকেলে পড়ে নিহত ২ যুবক
গোয়াইনঘাটে পোল্ট্রি ফার্মে কিশোরের গলা কেটে হত্যা, ডিবি-পুলিশের অভিযানে আটক ২
মুন্সিগঞ্জে শত অসহায় পরিবারকে ঈদ উপহার দিল ‘হাটলক্ষীগঞ্জ তরুণ ফাউন্ডেশন’
আন্তর্জাতিকমোজতবা খামেনি ও আইআরজিসি নেতাদের ধরতে পুরস্কার ঘোষণা
ইরানের ক্ষেপণাস্ত্র মোকাবিলায় দক্ষিণ কোরিয়া থেকে থাড সরাচ্ছে যুক্তরাষ্ট্র
ইরাকের বাগদাদে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাত হেনেছে
খেলাআইপিএলে খেলতে পিএসএল ছাড়লেন মুজারাবানি, পিসিবি নেবে আইনি ব্যবস্থা
সারাদেশ

জামালপুরে ৩ আসনে মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন, বৈধ ১২ ও বাতিল ১২

স্টাফ রিপোর্টার, জামালপুর
স্টাফ রিপোর্টার, জামালপুর

শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬ ৪:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
জামালপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাঁচটি সংসদীয় আসনের মধ্যে প্রথম দিনে তিনটি আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইউসুপ আলীর সভাপতিত্বে এ কার্যক্রম পরিচালিত হয়।

যাচাই-বাছাই শেষে জামালপুর-১, জামালপুর-২ ও জামালপুর-৩ আসনে মোট ২৪ জন প্রার্থীর মধ্যে ১২ জনের মনোনয়ন বৈধ এবং ১২ জনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।

জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নাজমুল হক সাঈদী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আবদুর রউফ তালুকদারের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। অপরদিকে জাতীয় পার্টির এ কে এম ফজলুল হক ও মোস্তাফা আল মাহমুদ, এবং স্বতন্ত্র প্রার্থী অর্ণব ওয়ারেস খান ও মীর শরিফ হাসান লেনীনের মনোনয়ন বাতিল করা হয়।

জামালপুর-২ (ইসলামপুর) আসনে বিএনপির সুলতান মাহমুদ বাবু, জামায়াতের সামিউল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশের সুলতান মাহমুদ সিরাজী, জাতীয় পার্টির মীর সামসুল আলম, গণঅধিকার পরিষদের মো. রুবেল মিয়া এবং গণসংহতি আন্দোলনের ফিদেল নঈমের মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয়। এ আসনে জাতীয় পার্টির মো. আনোয়ার হোসেন, বিএনপির শওকত হাসান মিয়া এবং স্বতন্ত্র প্রার্থী শরিফুল ইসলাম খান ও মো. সাদিকুর রহমানের মনোনয়ন বাতিল করা হয়েছে।

জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে বিএনপির মো. মোস্তফিজুর রহমান বাবুল, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ দৌলতুজ্জামান আনছারী এবং গণঅধিকার পরিষদের লিটন মিয়ার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। তবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. মজিবুর রহমান আজাদীসহ স্বতন্ত্র প্রার্থী ফারজানা ফরিদ, শিবলুল বারী রাজু ও এস এম শাহীনুর রহমানের মনোনয়ন বাতিল করা হয়েছে।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, আগামীকাল রবিবার জামালপুর-৪ ও জামালপুর-৫ সংসদীয় আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে।

৩৪৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন