সর্বশেষ

জাতীয়জাতীয় সংসদে নতুন সরকার, মঙ্গলবার শপথ গ্রহণ অনুষ্ঠান, নিরাপত্তা জোরদার
রমজান মাসেও খোলা থাকছে স্কুল, হাইকোর্টের আদেশ আপিল বিভাগে স্থগিত
রাষ্ট্রপতি পদে খন্দকার মোশাররফের নাম জোরালো, আলোচনায় নজরুল ইসলাম খানও
নতুন মন্ত্রিসভা ছোট আকারে, গুরুত্ব পেতে পারেন প্রবীণ-নবীন ও দক্ষ নেতারা
বগুড়া-৬ ছেড়ে ঢাকা-১৭ রাখার সিদ্ধান্ত তারেক রহমানের
জুলাই জাতীয় সনদে আজ সই করছে এনসিপি
সারাদেশঠাকুরগাঁওয়ে গ্রেপ্তারি অভিযানে সহকারী এএসআই শহিদুল ইসলামের মৃত্যু
ঘাঘর নদী থেকে উদ্ধার মাহিম কাজীর মৃতদেহ, নিখোঁজের একদিন পর
সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরে জলদস্যুদের হামলা: ট্রলারসহ ৩ জেলে অপহরণ
চাঁদপুরে ৫টি আসনে ২৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
নলিয়ানে কোস্ট গার্ডের ‘তারুণ্যের উৎসব ২০২৬’ মেডিক্যাল ক্যাম্পেইন
রাঙামাটি জেলা আহ্বায়ক কমিটি বিলুপ্ত করল গণ অধিকার পরিষদ
শৈলকুপায় আধিপত্য বিরোধের সংঘর্ষে পুলিশসহ ৭ জন আহত
মুন্সীগঞ্জে অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার, চারজন গ্রেপ্তার
সিরাজগঞ্জে ৯৬০ পিস বুপ্রেনরফিনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
শেরপুরে দরিদ্রদের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ
চাঁপাইনবাবগঞ্জে বোমা বিস্ফোরণ: জেলা যুবলীগের সহ-সভাপতিসহ গ্রেপ্তার ৬
শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান: নেশাজাতীয় সিরাপসহ আটক ১
মাগুরায় রাকিব হোটেলে অভিযান: অস্বাস্থ্যকর পরিবেশে ২০ হাজার টাকা জরিমানা
নারায়ণগঞ্জে দুই স্থানে লাশ উদ্ধার: সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত নারী, সোনারগাঁয়ে যুবক নাঈম খুন
ভোটারদের হুমকি–মারধরের অভিযোগে বেলকুচিতে দুই বিএনপি নেতার পদ স্থগিত
কুড়িগ্রামে সাবেক সেনাসদস্য নিহতের ঘটনায় ট্রাকচালক গ্রেফতার
সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
টুঙ্গিপাড়ায় নির্বাচন-পরবর্তী সংঘর্ষে বিএনপি কর্মীসহ আহত ৫
হিলিতে নিজ শয়নকক্ষ থেকে নারীর মরদেহ উদ্ধার
আন্তর্জাতিকট্রাম্পের শান্তি পর্ষদ থেকে সহায়তার আশ্বাসের মধ্যেই গাজায় ইসরায়েলি হামলা, নিহত ১১
খেলাপাকিস্তানকে ৬১ রানে হারিয়ে সুপার এইটে ভারত
অর্থনীতি

চিনিতে বেড়েছে ১০ টাকা

নাজিরশাইলের দাম ঊর্ধ্বমুখী, কমেছে ডিম–মুরগি ও সবজির দাম

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬ ৩:২৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দেশের বাজারে কয়েক মাস ধরে স্থিতিশীল থাকার পর হঠাৎ করে চিনির দাম বেড়েছে। খোলা ও মোড়কজাত—উভয় ধরনের চিনির দামই কেজিতে ১০ টাকা পর্যন্ত বেড়েছে। পাশাপাশি সরবরাহ সংকটের কারণে নাজিরশাইল চালের দামও কেজিতে তিন থেকে চার টাকা বেড়েছে।

রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট, টাউন হল বাজার ও কারওয়ান বাজার ঘুরে এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

ব্যবসায়ীরা জানান, প্রায় এক সপ্তাহ ধরে পাইকারি বাজারে চিনির দাম বাড়তে শুরু করেছে। এর প্রভাব পড়েছে খুচরা বাজারেও। বর্তমানে খোলা চিনি প্রতি কেজি ১০০ টাকায় বিক্রি হচ্ছে, যা এক সপ্তাহ আগেও ছিল ৯০ টাকা। একইভাবে মোড়কজাত চিনির দাম ৯০–৯৫ টাকা থেকে বেড়ে ১০০–১০৫ টাকায় দাঁড়িয়েছে। যদিও এখনো সব দোকানে নতুন দামের মোড়কজাত চিনি পৌঁছায়নি।

খুচরা বিক্রেতাদের ভাষ্য, ২০২৫ সালের বেশির ভাগ সময়েই দেশে চিনির পর্যাপ্ত সরবরাহ ছিল এবং দামও স্থিতিশীল ছিল। তবু সম্প্রতি পাইকারি বাজারে ৫০ কেজির বস্তায় চিনির দাম ৩০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বেড়েছে।

চালের বাজারেও কিছুটা অস্থিরতা দেখা দিয়েছে। বিশেষ করে নাজিরশাইল চালের আমদানি কমে যাওয়ায় এর দাম বেড়েছে। বর্তমানে এই চাল প্রতি কেজি ৭৫ থেকে ৮৫ টাকায় বিক্রি হচ্ছে। পোলাওয়ের চালের দাম কেজিতে প্রায় ১৫ টাকা বেড়ে ১৩০–১৩৫ টাকায় উঠেছে। তবে মিনিকেটসহ অন্যান্য চালের দাম অপরিবর্তিত রয়েছে। মিনিকেট চালের বিভিন্ন ব্র্যান্ড ৭২ থেকে ৮৫ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। মোটা চালের দাম কেজিতে ৫০–৫৫ টাকা।

কমেছে ডিম ও মুরগির দাম
অন্যদিকে বাজারে ডিম ও মুরগির দাম কিছুটা কমেছে। বর্তমানে ফার্মের ডিম প্রতি ডজন ১১০–১১৫ টাকায় বিক্রি হচ্ছে, যা এক সপ্তাহ আগে ছিল ১২০ টাকা। ফার্মের মুরগি প্রতি কেজি ১৭০–১৮০ টাকায় এবং সোনালি মুরগি ২৫০–২৭০ টাকায় বিক্রি হচ্ছে, যা আগের তুলনায় কেজিতে প্রায় ১০ টাকা কম।

ব্যবসায়ীরা জানান, শীত মৌসুমে রোগবালাইয়ের ঝুঁকি এড়াতে খামারিরা দ্রুত মুরগি বাজারে ছাড়ছেন। একই সঙ্গে শীতকালে ডিম ও মুরগির চাহিদা কিছুটা কমে যাওয়ায় দাম নিম্নমুখী রয়েছে।

পেঁয়াজ ও সবজির বাজারে স্বস্তি
মৌসুমের নতুন পেঁয়াজ বাজারে আসার পর দাম উল্লেখযোগ্যভাবে কমেছে। এক মাস আগে যেখানে নতুন দেশি পেঁয়াজ ১৩০–১৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছিল, সেখানে এখন তা ৬০–৬৫ টাকায় নেমেছে। আমদানিকৃত পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬৫–৭০ টাকায়।

শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় বাজারে সবজির দামও কম রয়েছে। বর্তমানে আলু ২০–২৫ টাকা, টমেটো ৮০–১০০ টাকা, কাঁচামরিচ ১০০ টাকা, শিম ৪০–৬০ টাকা, বেগুন ৬০–৭০ টাকা এবং বেশির ভাগ শীতের সবজি ৫০–৬০ টাকার মধ্যেই বিক্রি হচ্ছে।

৩৪৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
অর্থনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন