সর্বশেষ

জাতীয়৫ আগস্টের পরে ‘সুবিধাবাদীদের করা’ মামলা যাচাইয়ের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর
এপিবিএন প্রধান আলী হোসেন ফকির নতুন আইজিপি
প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার গঠন, মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদে ১০ উপদেষ্টা নিয়োগ
যত দ্রুত সম্ভব সচল হবে সব স্থানীয় সরকার: মির্জা ফখরুল ইসলাম
কুমিল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: একই পরিবারের চারজন দগ্ধ
সারাদেশফেনীতে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম-১ আসনের এমপি নুরুল আমিন আহত
গোপালগঞ্জ মেডিকেল কলেজে সিন্ডিকেট চলবে না: এমপি বাবর
নরসিংদীতে অবৈধ মাটি উত্তোলন: মোবাইল কোর্টের জরিমানা ৩ লাখ
মুকসুদপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে এসএসসি ২ পরীক্ষার্থী নিহত
কোটালীপাড়ায় ব্যবসায়ীর বাড়িতে গুলি
সুন্দরবনে বনদস্যুদের পুনরুত্থান: জেলে অপহরণে আতঙ্ক, যৌথবাহিনীর অভিযান শুরু
টুঙ্গিপাড়ায় নববধূর রহস্যজনক মৃত্যু: শ্বশুরবাড়ির বিরুদ্ধে হত্যার অভিযোগ
রংপুরের পীরগাছায় হামলা-অগ্নিসংযোগের অভিযোগে এক বছরেও বিচার হয়নি: ভুক্তভোগীদের ৪ দফা দাবি
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নিয়োগ অনিয়মের অভিযোগে তদন্তের নির্দেশ
জামালপুরে সাবেক কাউন্সিলরের বাড়িতে ডাকাতি, দম্পতিকে জিম্মি করে লুট
নারায়ণগঞ্জে ভেজাল শিশুখাদ্য কারখানায় অভিযান, জরিমানা ৫০ হাজার টাকা
গাইবান্ধার সাদুল্লাপুরে ট্রাক-সিএনজি-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে নিহত ২
গাইবান্ধায় নিরাময় কেন্দ্রে নির্যাতনের অভিযোগ: জামিন নামঞ্জুর, কারাগারে ৫
ময়মনসিংহে র‌্যাবের অভিযানে মাদক ব্যবসায়ী ও হত্যা মামলার আসামি গ্রেপ্তার
শ্রীনগরে ট্রেনের ধাক্কায় কৃষি কর্মকর্তা নিহত
ধামরাইয়ে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় স্কুলছাত্র নিহত
কুষ্টিয়ার দৌলতপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে তিনজন গুরুতর আহত
নারায়ণগঞ্জ-এর ফতুল্লায় জামিনে মুক্তির ঘণ্টাখানেক পর যুবককে কুপিয়ে হত্যা
শেরপুরের নালিতাবাড়ীতে উচ্ছেদ অভিযানে উত্তেজনা, ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম স্থগিত
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১২ বছরের শিশুকে গণধর্ষণের অভিযোগ, ধামাচাপার চেষ্টার অভিযোগ
ভোলার কীর্তনের মেলা থেকে তুলে নিয়ে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ, আটক ১
বিরামপুরে ইজিবাইক দুর্ঘটনায় নারীর মৃত্যু
মহিপুরে হাসপাতালে ভাংচুর: ছাত্রদল নেতা সিয়ামকে বহিষ্কার
চুয়াডাঙ্গা সদর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পঞ্চগড়ে বাস-মোটরসাইকেল সংঘর্ষে মা ও মেয়ের মৃত্যু, আহত ২
কুয়াকাটায় মৎস্যজীবী বিষয়ক অনুসন্ধানী প্রতিবেদন তৈরির কর্মশালা
আন্তর্জাতিকজালিস্কোতে এল মেনচোর মৃত্যু : মেক্সিকোতে সংঘর্ষে ৭০ জনের মৃত্যু
এআই উন্নয়নে মানবকেন্দ্রিক দৃষ্টিভঙ্গির ওপর বিশেষ গুরুত্ব দেয়ার আহবান নরেন্দ্র মোদির
আফগান সীমান্তে পাকিস্তানের বিমান হামলা, সম্পর্কে নতুন করে উত্তেজনা
খেলাভারত-মাঠে দক্ষিণ আফ্রিকা মুখোমুখি সুপার এইটের শুরুতে
রাজনীতি

খালেদা জিয়ার জানাজায় রাজধানীতে ট্রাফিক নির্দেশনা, বন্ধ থাকবে গুরুত্বপূর্ণ সড়ক

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫ ৪:০৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা উপলক্ষে বিপুলসংখ্যক মানুষের সমাগমের সম্ভাবনা থাকায় রাজধানীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ ও সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনার কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সকাল ৭টা থেকে জানাজা শেষ না হওয়া পর্যন্ত নির্ধারিত এলাকাগুলোতে ট্রাফিক ডাইভারশন কার্যকর থাকবে।

ডিএমপির নির্দেশনা অনুযায়ী, এলিভেটেড এক্সপ্রেসওয়ের ইন্দিরা রোড র‍্যাম্প দিয়ে যানবাহন নামা বন্ধ থাকবে। বিকল্প হিসেবে এফডিসি র‍্যাম্প ব্যবহার করার অনুরোধ জানানো হয়েছে। এছাড়া সোনারগাঁও মোড় থেকে ফার্মগেট ও বিজয় সরণিমুখী যান চলাচল সীমিত থাকবে এবং কাজী নজরুল ইসলাম এভিনিউ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

প্রধান উপদেষ্টার কার্যালয় ক্রসিং থেকে দক্ষিণ বিজয় সরণি ও ফার্মগেটের দিকে সীমিতসংখ্যক যান চলাচলের অনুমতি থাকবে। বনানী-মহাখালী-গুলশান ও এয়ারপোর্ট রোড থেকে রমনা, শাহবাগ, মতিঝিল ও গুলিস্তানগামী যানবাহনকে মহাখালী বাস টার্মিনাল ও মগবাজার ফ্লাইওভার হয়ে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।

মিরপুর অঞ্চল থেকে ধানমন্ডি ও মোহাম্মদপুরগামী যানবাহনকে মানিক মিয়া এভিনিউ এড়িয়ে শ্যামলী রং রোড ব্যবহার করতে বলা হয়েছে। একইভাবে মিরপুর থেকে রমনা ও মতিঝিলমুখী যানগুলোকে বিকল্প সড়ক ব্যবহার করে গন্তব্যে যাওয়ার অনুরোধ জানানো হয়েছে।

জানাজাস্থল ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে ফার্মগেট পুলিশ বক্স, ইন্দিরা রোড, বিজয় সরণি, উড়োজাহাজ, আসাদগেট, রাপা প্লাজা ও গণভবন ক্রসিংয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। এর ফলে রাপা প্লাজা থেকে গণভবন এবং ফার্মগেট থেকে মানিক মিয়া এভিনিউয়ের আশপাশের সড়কগুলোতে যান চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে।

ডিএমপি জানিয়েছে, রাজধানীর ভেতরের যানবাহন পুরাতন বাণিজ্য মেলার মাঠে পার্কিং করতে হবে। ঢাকার বাইরে থেকে আগত বাস ও অন্যান্য যানবাহনের জন্য মতিঝিল বাণিজ্যিক এলাকা, শাহবাগ থানা এলাকা, উত্তরা ১৭ নম্বর সেক্টরের বৌবাজার ও পূর্বাচল এক্সপ্রেসওয়ের ৩০০ ফিট সার্ভিস রোড নির্ধারণ করা হয়েছে।

নাগরিকদের ভোগান্তি এড়াতে ডিএমপির পক্ষ থেকে বিকল্প সড়ক ব্যবহারের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।

১৯৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন