সর্বশেষ

জাতীয়বিএনপি ক্ষমতায় যাওয়ার পর দেশের ৬ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিযোগ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নতুন চিফ প্রসিকিউটর নিয়োগ
ঢাকা উত্তর–দক্ষিণসহ ছয় সিটিতে প্রশাসক নিয়োগ
সারাদেশকুষ্টিয়ায় রমজানকে ঘিরে ক্যারম ও টিভি বন্ধের নির্দেশ এমপির
সাবেক এমপি নজরুল ইসলামকে কেসিসি'র পূর্ণকালীন প্রশাসক পদে নিয়োগ
মানিকগঞ্জে বিশেষ উন্নয়ন পরিকল্পনা জানালেন মন্ত্রী আফরোজা
নারায়ণগঞ্জ সিটিতে নতুন প্রশাসক সাখাওয়াত হোসেন খান
চুয়াডাঙ্গায় এমপি মাসুদের নিজ হাতে রাস্তা পরিস্কার ও ডাস্টবিন স্থাপন
গোপালগঞ্জে কথিত সাংবাদিকের বিরুদ্ধে শিক্ষকদের মানববন্ধন
শিবচরে নবনির্বাচিত এমপির সাথে কর্মকর্তাদের মতবিনিময় সভা
গোপালগঞ্জের মুকসুদপুরে আধিপত্য সংঘর্ষে ১ নিহত, আহত ১৪
কুষ্টিয়ার পদ্মার চরাঞ্চলের সন্ত্রাসী নেতা ‘শরিফ কাইগী’ গ্রেপ্তার
ময়মনসিংহে জেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর
দীপু চন্দ্র দাস হত্যা মামলায় আরও এক গ্রেপ্তার, মোট আটক ২৩
রমজানে নির্দেশনা উপেক্ষা, রাজশাহীর দুই স্কুলে চলছে ক্লাস
গফরগাঁওয়ে টিনশেড মসজিদে অগ্নিকাণ্ড, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা
যমুনা সেতুর টোল প্লাজায় ৩ কেজি ৯০ গ্রাম হেরোইন উদ্ধার, আটক ১
পটুয়াখালী কুয়াকাটায় অনুষ্ঠিত হলো ফিশনেট প্রকল্পের বার্ষিক সাধারণ সভা
নড়াইল-এ আধিপত্যের দ্বন্দ্বে রক্তক্ষয়ী সংঘর্ষ, পিতা-পুত্রসহ নিহত ৪
দিনাজপুরে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল এক ব্যবসায়ীর
দৌলতপুর সীমান্তে ভারতীয় চকলেট বাজি উদ্ধার, আটক ২
গ্রীন-ক্লিন সিটি গড়ার লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান
আন্তর্জাতিকআফগান সীমান্তে পাকিস্তানের বিমান হামলা, সম্পর্কে নতুন করে উত্তেজনা
খেলাভারত-মাঠে দক্ষিণ আফ্রিকা মুখোমুখি সুপার এইটের শুরুতে
সারাদেশ

দীপু চন্দ্র দাস হত্যার বিচার দাবিতে পাবনায় মানববন্ধন ও বিক্ষোভ

কলিট তালুকদার, পাবনা 
কলিট তালুকদার, পাবনা 

শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫ ৩:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে দীপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যার ঘটনার প্রতিবাদে এবং চট্টগ্রামের রাউজানে সংখ্যালঘুদের বাড়িঘরে অগ্নিসংযোগের নিন্দা জানিয়ে পাবনায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল ১১টায় বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট পাবনা জেলা শাখার উদ্যোগে শহরের শ্রীশ্রী জয়কালীবাড়ী মন্দির প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মন্দির প্রাঙ্গণের সামনে গিয়ে মানববন্ধন কর্মসূচিতে মিলিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট পাবনা জেলা শাখার সভাপতি আশিষ বসাক, পাবনা মহাশ্মশান কমিটির সভাপতি প্রবাস ঘোষ দুখু, হিন্দু মহাজোটের যুগ্ম সদস্য সচিব তাপস দাশ, মহাশ্মশান কমিটির সাংগঠনিক সম্পাদক অলোক পালসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, মিথ্যা ও ভিত্তিহীন ধর্ম অবমাননার অভিযোগে একজন নিরীহ মানুষকে পিটিয়ে হত্যা করা মানবতা, আইনের শাসন ও রাষ্ট্রীয় নিরাপত্তার চরম ব্যর্থতার প্রমাণ। তারা অবিলম্বে দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ডে জড়িত সকল অপরাধীকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এছাড়া চট্টগ্রামের রাউজানে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, এ ধরনের ঘটনা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য হুমকিস্বরূপ। তারা সংখ্যালঘুদের জানমাল রক্ষায় প্রশাসনের কঠোর ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

১৯১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন