সর্বশেষ

জাতীয়রাজধানীসহ বিভিন্ন এলাকায় ৫.৪ মাত্রার ভূমিকম্প
কক্সবাজারে গ্যাস পাম্পের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী
রাজধানীর নারিন্দায় এসি বিস্ফোরণ, একই পরিবারের তিনজন দগ্ধ
দুর্নীতি-সন্ত্রাসমুক্ত দেশ গড়ার আহ্বান জনপ্রশাসন প্রতিমন্ত্রীর
সারাদেশমাগুরায় সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীকে বর্ণাঢ্য সংবর্ধনা
টাঙ্গাইলে ফ্রি ওয়াইফাই ও আইটিতে কর্মসংস্থান বাড়ানোর পরিকল্পনা মন্ত্রীর
বন্ধ বিমানবন্দর চালু করাই অগ্রাধিকার: জামালপুরে প্রতিমন্ত্রী মিল্লাত
ময়মনসিংহে ফলের বাজারে আগুন: কেজিতে বেড়েছে ৫০ থেকে ২৫০ টাকা
নাটোরে অগ্নিকাণ্ডে কৃষকের ৭ ঘর ভস্মীভূত, পুড়েছে গবাদি পশু
ফরিদপুরে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা, ভাই ও মা আহত
পটুয়াখালীর কুয়াকাটায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ৮ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত
ঝালকাঠির নলছড়িতে ডাণ্ডাবেড়ি পরেই বাবার জানাজায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রাকিবুল
দিনাজপুরে গভীর নলকূপ নিয়ে দ্বন্দ্বে সেচ বন্ধ, পানির দাবিতে বিক্ষোভ
আন্তর্জাতিকআফগানিস্তানের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা পাকিস্তানের, অভিযানে ১৩৩ জন তালেবান নিহতের দাবি
খেলাবিশ্বকাপে প্রাইজমানির রেকর্ড ফিফার, তবু লোকসানের শঙ্কা ইউরোপের দলগুলোর
জাতীয়

পরিবারের সদস্যদের নিয়ে হিথরো বিমানবন্দরে তারেক রহমান

লন্ডন প্রতিনিধি
লন্ডন প্রতিনিধি

বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫ ৫:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
লন্ডন থেকে দেশে ফেরার প্রস্তুতি সম্পন্ন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার রাতে তিনি যুক্তরাজ্যের লন্ডনের হিথরো বিমানবন্দরে পৌঁছে বাংলাদেশগামী ফ্লাইটে চেক-ইন সম্পন্ন করেন। তাঁর সঙ্গে স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান রয়েছেন।

দলীয় সূত্র জানায়, বুধবার রাত আটটার পর পরিবারের সদস্যদের নিয়ে লন্ডনের বাসা থেকে বিমানবন্দরের উদ্দেশে রওনা হন তারেক রহমান। তাঁর আগেই বিশেষ সহকারী আবদুর রহমান (সানি) এবং জিয়াউর রহমান ফাউন্ডেশন ইউরোপের সমন্বয়ক কামাল উদ্দিন বিমানবন্দরে পৌঁছে লাগেজ চেক-ইনের কাজ সম্পন্ন করেন।

১৭ বছরের বেশি সময় পর দেশে ফিরছেন তারেক রহমান। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি বৃহস্পতিবার বেলা ১১টা ৫৫ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে বিএনপি বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে। বুধবার দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ তিন দিনের কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন।

সালাহউদ্দিন আহমদ জানান, বৃহস্পতিবার বিমানবন্দরে পৌঁছানোর পর দলের জ্যেষ্ঠ নেতারা তারেক রহমানকে স্বাগত জানাবেন। এরপর তিনি জুলাই এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট সড়ক) দিয়ে নির্ধারিত সংবর্ধনাস্থলে যাবেন। সেখানে উপস্থিত নেতা-কর্মীদের ধন্যবাদ জানিয়ে তিনি দেশবাসীর উদ্দেশে বক্তব্য দেবেন। পরে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যাবেন এবং সেখান থেকে কাকলী মোড় হয়ে গুলশান-২-এর বাসভবনে ফিরবেন।

পরদিন শুক্রবার জুমার নামাজের পর তিনি শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন। এরপর সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। শনিবার আরও দুটি কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে। এদিন তিনি জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করবেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শহীদ ওসমান বিন হাদিরের কবর জিয়ারত করবেন।

১৯৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন